মাগুরায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইবি শিক্ষকসহ নিহত ২

মাগুরানিউজ.কমঃ

mnস্টাফ রিপোর্টার-

মাগুরা শহরের ঢাকা-খুলনা মহাসড়কের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন ৩নং ব্রিজ এলাকায় প্রাইভেটকার ও কার্ভাড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিস টিভির আলোচক দেশ বরেণ্য ইসলামী ব্যক্তিত্ব কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর (৫০) সহ দুইজন নিহত ও দুইজন আহত হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

মাগুরা ফায়ার ব্রিগেডের স্টেশন অফিসার মনিরুজ্জামান জানান, মাগুরা থেকে ঢাকামুখী প্রাইভেটকারটি মাগুরা শহরতলীর পারনান্দুয়ালী কেন্দ্রীয় বাস টার্মিনালের অদূরে ৩নং ব্রিজ এলাকায় পৌছালে বিপরীতমুখি একটি কার্ভাড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় প্রাইভেট কারের ৪ যাত্রীকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া  হলে কর্তব্যরত চিকিৎসক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়া ও ইসলামী স্টাডিজ বিভাগের শিক্ষক ও ঝিনাইদহ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর ও তার চালক সেন্টু মল্লিককে মৃত ঘোষণা করেন। আছাদ (৫০) ও বাহউদ্দিন (৪) নামে আহত  দুইজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হতাহতদের সকলের বাড়ি ঝিনাইদহ জেলার বিভিন্ন এলাকায়। তারা সকলে প্রাইভেট কারের যাত্রী। প্রাইভেটকারে করে তারা ঝিনাইদহ থেকে ঢাকায় যাচ্ছিলেন।

সদর থানার ওসি আজমল হুদা জানান, আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: