আজ পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ৭ম মৃত্যুবার্ষিকী

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-
বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ জামাতা, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বামী প্রখ্যাত পরমাণুবিজ্ঞানী মরহুম ড. এম এ ওয়াজেদ মিয়ার আজ ৭ম মৃত্যুবার্ষিকী। ২০০৯ সালের এই দিনে উচ্চ রক্তচাপ, কিডনি, হৃদরোগ, শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত রোগে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জের ফতেপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নিয়েছিলেন এই বিজ্ঞানী। একবারেই প্রত্যন্ত এলাকায় জন্ম নেয়া এই জীবনযোদ্ধা তাঁর মেধার তীক্ষ্ণ ক্ষুরধারে জয় করেছেন শিক্ষা জীবনের প্রতিটি স্তর। ঢাকা বিশ্ববিদ্যালয়, লন্ডনের ইম্পেরিয়াল কলেজ, যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে তিনি উচ্চতর শিক্ষা অর্জন করেন।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়া স্বাধীন বাংলাদেশের যাত্রালগ্ন থেকেই আমাদের আনবিক শক্তি কমিশনকে সমৃদ্ধ ও যুগোপযোগী করতে তিনি প্রাণান্ত পরিশ্রম করেছেন।

তিনি তার কর্মের জন্য শুধু আমাদের কাছে নন, ভবিষ্যত প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হিসেবে বেঁচে থাকবেন। বিজ্ঞানমনস্ক জাতি গঠনে ড. ওয়াজেদ মিয়ার আদর্শ নতুন প্রজন্মের পাথেয় হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: