মাগুরাসহ খুলনা বিভাগের দশ জেলায় পরিবহন ধর্মঘটের ডাক

মাগুরানিউজ.কমঃ

mnডেস্ক প্রতিবেদক-
 
আগামী ১৫ মে থেকে খুলনা বিভাগে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। যশোরের চাঁচড়ায় শ্রমিক ভবনে অনুষ্ঠিত খুলনা বিভাগীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভা থেকে রবিবার দুপুরে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
 
খুলনা বিভাগীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আলী আকবর জানান, চলচ্চিত্রকার তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহতের ঘটনায় চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের মালিক ও চালকের বিরুদ্ধে তারেক মাসুদের স্ত্রী ১২ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করেছেন।
 
অপর এক দুর্ঘটনায় গ্রিনলাইন পরিবহনের মালিকের নামে ৭ কোটি টাকা ক্ষতিপূরণের আরো একটি মামলা হয়েছে। এ ধরনের মামলা আইনসিদ্ধ নয়। কারণ যানবাহন আইনে মৃত্যুর জন্য ক্ষতিপূরণ হিসেবে ২০ হাজার ও অঙ্গহানির জন্য ১০ হাজার টাকা প্রদানের কথা উল্লেখ আছে।
 
তিনি বলেন, যে মামলা করা হয়েছে তার ভিত্তিতে রায় হলে তা আইনে পরিণত হবে। যা পরিবহন মালিক ও শ্রমিকদের বৃহত্তর স্বার্থের বিপক্ষে যাবে। এজন্য আমরা ওই মামলা দুটি প্রত্যাহারের দাবিতে এ আন্দোলন কর্মসূচি ঘোষণা করছি।
 
আলী আকবর বলেন, আগামী ১৫ ও ১৬ মে খুলনা বিভাগের ১০ জেলায় অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড, পত্রিকাবাহী যানবাহনের মতো জরুরি সেবা বাদে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
 
সভায় খুলনা বিভাগের ১০ জেলার পরিবহন মালিক ও শ্রমিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে গত ২৭ এপ্রিল চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত এক সভায়ও অনুরূপ কর্মসূচি ঘোষণা করে পরিবহন মালিক-শ্রমিকদের সংগঠনগুলো।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: