শৈলকুপায় আটক মাগুরার ভুয়া বিশেষজ্ঞ চিকিৎসক

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

ঝিনাইদহের শৈলকুপা শহরের করিবপুরে স্বপ্ন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে গৌতম অধিকারী নামে এক ভুয়া চিকিৎসককে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ক্লিনিকটি সিলগালা করে দেওয়া হয়।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমী মজুমদার এ দণ্ডাদেশ দেন। ‘চার বছর’ ধরে চিকিৎসা দিয়ে আসছিলেন এই গৌতম।

গৌতম মাগুরা জেলার শিবরামপুর গ্রামের গোবিন্দ অধিকারীর ছেলে।

শৈলকুপা থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন সংবাদমাধ্যমকে জানান, দীর্ঘ চার বছর ধরে গৌতম অধিকারী নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার দুপুরে পুলিশ তাকে আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাকে ১৫ দিনের জেল ও ২০ হাজার টাকা জরিমানা করেন। এসময় ওই ক্লিনিকটি সিলগালা ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: