মাগুরানিউজ.কমঃ
আজ সোমবার, অগাস্ট ২৪, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে প্রতিবন্ধী শিশুকে মারধরের ঘটনায় সংঘর্ষ, আহত ৫, ভাঙচুর-লুটপাট, আটক ৪
- মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, আহত ৫
- শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান
- কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি
- শ্রীপুরে স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড, ক্ষুব্ধ অভিভাবকরা
- শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির অভিষেক অনুষ্ঠিত
- শ্রীপুরে ২ টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি
- শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ
- শ্রীপুরে ৪ টি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি
বাঙ্গালির বিভিন্ন উৎসবের মধ্যে পয়লা বৈশাখের বর্ষবরণ অন্যতম। এ উৎসব ঘিরে মাগুরার গ্রামীন হস্তশিল্পের কারিগররা বিভিন্ন সামগ্রী তৈরি করছেন। কারিগরদের নিপুন হাতের কারুকার্যে সৌখিন সামগ্রীতে ফুটে উঠছে বৈশাখী চিত্র।
রয়েছে নানা রকমের পুতুল। হাতে তৈরি এবং ছাঁচের। প্রচলিত দেবদেবীর পাশাপাশি তৈরি হয় নানা দেবদেবীর মূর্তি। হাতে তৈরি পুতুলের মধ্যে নারায়ণী, শীতলা, বনবিবি, দক্ষিণারায়ন, পঞ্চানন, আটেশ্বর, দক্ষিণেশ্বর, নব দম্পতি, নববধূ, বর, কনে, বুড়াবুড়ি, হাঁস, মুরগি, ঘোড়া, ঢেঁকি উল্লেযোগ্য।
আর ছাঁচের পুতুলের মধ্যে রয়েছে গণেশজননী, জগদ্ধাত্রী, রাধাকৃষ, বাবু, কৃষক ইত্যাদি। তবে হিন্দু ধর্মের লোকজনের কাছে নববর্ষে লক্ষ্মী-গণেশের মূর্তির ভাল চাহিদা থাকে।
কারিগররা জানায়, চাহিদা বেশ ভাল হলেও যোগান দেয়াই মুশকিল। কেননা, তৈরি থেকে রং করার কাজ সবই হাতে করতে হয়। বৈশাখের আয়েই অর্ধেক বছর চলতে হবে এমনটাই বাস্তবতা।


