মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদন- সরকারের দাম কমানোর ঘোষণায় মাগুরার ফিলিং স্টেশনগুলোতে দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট। অন্তত ৮০ ভাগ পাম্পে অকটেন, ডিজেল ও পেট্রোল না পেয়ে ভোগান্তিতে পড়েছেন চালক ও গাড়ি মালিকরা।
মাগুরা শহরে আছে একাধিক ফিলিং স্টেশন। অকটেন, ডিজেল ও পেট্রোল বিক্রির জন্য দেখা যায়নি কোনো কর্মচারী। এতে তেল নিতে পারেনি চালকেরা।
ফিলিং স্টেশনের দায়িত্বপ্রাপ্তরা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ না থাকায়ই, বন্থ রাখা হয়েছে পাম্প। সপ্তাহের যেকোন সময় আসতে পারে তেলের দাম কমার ঘোষণা। সে কারণেই বৃহস্পতিবার পুরোনো দামে তেল কিনে লোকসান গুনতে চায়নি পাম্প মালিকরা।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন-বিপিসি বলছে, শুক্র ও শনিবার বিক্রির জন্য পাম্প মালিকরা তেল কেনে বুধ ও বৃহস্পতিবার। কিন্তু এ দুদিনের অর্জিত হয়নি তেল বিক্রির লক্ষ্যমাত্রা। অকটেন বিক্রি কমেছে ৩শ ১১ টন এবং পেট্রোলের বিক্রি কম হয়েছে প্রায় ৮শ টন। অন্যদিকে বোরো মৌসুমে ডিজেল বিক্রি বাড়ার কথা থাকলেও বুধ ও বৃহস্পতিবার গড় হিসেবেই বিক্রি কমেছে সাড়ে আট হাজার টনেরো বেশি।

