প্রচণ্ড গরমে ক্লান্ত-কাতর মাগুরা শহর, আইসক্রিম নিয়ে হাজির…..

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-  

প্রচণ্ড দাবদাহে দুঃসহ গরমে মাগুরাবাসী ক্লান্ত-কাতর হয়ে পড়েছেন। তীব্র দাবদাহে পুড়ছে শহর ও গ্রাম। দুপুর গড়াতেই খাঁ খাঁ মাঠ-প্রান্তর। নূন্যতম স্বস্তি নেই কোথাও। ঘরে-বাইরে চরম অস্বস্তিকর অবস্থা। তীব্র দহনে জরুরি কাজ ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের, জীবিকার টানে তাদের ঘরের বাইরে যেতেই হয়।

স্যাঁতস্যাঁতে শরীরে ক্লান্ত এসব অসহায় মানুষ সামান্য কাজেই হাঁপিয়ে উঠছেন। তাদের শরীর পুড়ে তামাটে রঙ হয়ে যাচ্ছে। প্রখর খরতাপ থেকে খানিকটা প্রশান্তি পেতে গাছের ছায়ায় বসে এসব জনগোষ্ঠীর মানুষকে একটু জিরিয়ে নিতেও দেখা যায়। এমন গতর খাটানো পরিশ্রম শেষে বাড়ি ফিরে তারা অসুস্থ হয়ে পড়ছেন।

গরমে যখন জীবন ওষ্ঠাগত তারমধ্যে রয়েছে টুকটাক লোডশেডিং নামক বিদ্যুতের যন্ত্রণা।

দুঃসহ গরমে পরিবহনগুলোর ভেতরের তীব্র গরম পরিবেশে অস্থির হয়ে উঠছেন যাত্রীরা। বেড়ে গেছে তরমুজ, শরবত, ডাব ও কোল্ড ড্রিকংস এর চাহিদা। ফাস্টফুডের দোকানগুলোতে কোমলপানীয়, জুস ও আইসক্রিমের বিক্রি বেশ বেড়ে গেছে। আর মাগুরা শহরে চলতি পথে বা স্কুলগুলোতে রয়েছে গোপালদা তার উপহার পাওয়া আইসক্রিমের গাড়ি নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: