প্রণোদনা পাবে মাগুরার কৃষকরাও

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদন-

দেশের উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল ও বরেন্দ্র এলাকার ৪৯টি জেলার দুই কোটি ৩১ লাখ ৩৬৪ জন চাষীকে (কৃষক) আউশ চাষে ৩৩ কোটি ৬২ লাখ ২৩৫ টাকা প্রণোদনা দেবে কৃষি মন্ত্রণালয়। এ তালিকায় রয়েছে মাগুরা জেলা।

সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রবিবার এক সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এ প্রণোদনার ঘোষণা দেন।

এর মধ্যে উফশী আউশের ক্ষেত্রে চাষীর সংখ্যা দুই কোটি এক লাখ ৩৬৩ জন ও নেরিকা আউশের ক্ষেত্রে চাষীর সংখ্যা ৩০ হাজার জন। এ অর্থ কৃষি মন্ত্রণালয়ের বাজেট থেকেই দেওয়া হবে, আলাদা কোনো বরাদ্দের প্রয়োজন হচ্ছে না বলেও জানান মতিয়া চৌধুরী।

কৃষিমন্ত্রী বলেন, ‘ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের খরিফ-১/২০১৬-১৭ মৌসুমে উফশী ও নেরিকা আউশ আবাদ বাড়াতে প্রণোদনা দেওয়া হবে। এর আওতায় বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও আর্থিক সহায়তা পাবেন কৃষকরা।’

তিনি বলেন, ‘উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল ও বরেন্দ্র এলাকার জেলাগুলোতে যেখানে সেচের সুব্যবস্থা নেই এবং দেশের দক্ষিণাঞ্চলে আউশনির্ভর জেলাগুলোতে আউশের বিভিন্ন জাত জনপ্রিয় করতে এ প্রণোদনা কর্মসূচি প্রস্তাব করা হয়েছে।’

প্রণোদনার আওতায় ৪৯টি জেলা হলো- নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, কিশোরগঞ্জ, শেরপুর, কুমিল্লা, চাঁদপুর, ব্রাক্ষ্মণবাড়িয়া, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনি, লক্ষ্মীপুর, কক্সবাজার, রাজশাহী, নওগাঁ, নাটোর, চাপাইনবাবাগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, ফরিদপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা।

কৃষিমন্ত্রী জানান, স্বচ্ছলরা এ প্রণোদনা পাবেন না, সরকারি তালিকা অনুযায়ী অস্বচ্ছল চাষীরা বিকাশের মাধ্যমে এ অর্থ হাতে পাবেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, প্রতি কৃষক এক বিঘা জমির জন্য ৫ কেজি করে উফশী ধানের বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার, সেচ বাবদ ৪শ’ টাকা পাবেন। অন্যদিকে প্রতি কৃষক নেরিকা আউশ ধানের বীজ পাবেন বিঘাপ্রতি ১০ কেজি বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি, সার বাবদ ৪শ’ টাকা এবং আগাছা দমন বাবদ ৪শ’ টাকা।

এ প্রণোদনা বাস্তবায়ন হলে ৭০৫৭৮.৪৬ মেট্রিক টন উফশী আউশ উৎপাদন হবে। নেরিকা আউশ উৎপাদন হবে ১০০৩৩.৫০ মেট্রিক টন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: