মাগুরায় লুতাশ সংঘের ডিসপ্লেতে কামান্না যুদ্ধের জীবিত ৭ মুক্তিযোদ্ধা

মাগুরানিউজ.কমঃ
mnষ্টাফ রিপোর্টার-
কামান্না যুদ্ধের জীবিত সাত জন মুক্তিযোদ্ধা কমান্ডের আব্দুস সামাদের নেতৃত্বে মাঠে ডিসপ্লে প্রদর্শনীতে অংশ গ্রহণ করেন। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয় সকাল ৮টায় মাগুরা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের খেলার মাঠে। উক্ত কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনীতে অংশগ্রহণ করে মাগুরার বিভিন্ন স্কুল, কলেজ ও সংগঠন সমূহ।

মহান স্বাধীনতা যুদ্ধে পারনান্দুয়ালী গ্রামের তিন জন বীর মুক্তিযোদ্ধা শাহাদাত বরণ করেন। এই তিন মুক্তিযোদ্ধার নামের প্রথম অক্ষর দিয়ে স্বাধীনতার পরের বছরই গঠিত হয় শহীদ লুতাশ সংঘ। প্রতিবছরই লুতাশ সংঘের ক্যাডেটবৃন্দ কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনীতে অংশ গ্রহণ করে ।

এ বছর তারা একটি ব্যতিক্রম ডিসপ্লে প্রদর্শন করে। তাদের বিষয় ঐতিহাসিক কামান্নার যুদ্ধ। সেদিন কামান্না গ্রামে মাগুরা বীর মুক্তিযোদ্ধরা একে একে জড়ো হতে থাকে স্থানীয় মাধবচন্দ্র ভৌমিকের বাড়িতে। মুক্তিযোদ্ধারা অবস্থান করছেন জেনে রাজাকাররা পাক সেনাদের খবর দেয়। রাতের আঁধারে ঘুমিয়ে থাকা নিরীহ মুক্তিযোদ্ধাদের ওপর অতর্কিত হামলায় শহীদ হন সাতাশ জন বীর মুক্তিযোদ্ধা।

কামান্না যুদ্ধের সেই বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা স্মরণ করে শহীদ লুতাশ সংঘের ডাকে সাড়া দিয়ে কামান্না যুদ্ধের জীবিত সাত জন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সামাদের নেতৃত্বে মাঠে ডিসপ্লে প্রদর্শনীতে অংশ গ্রহণ করেন বলে আয়োজকেরা জানিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: