মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশু ও তার মায়ের চিকিৎসার দায়িত্ব নিল সরকার

তিনি বলেছেন, ওই সংঘর্ষে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এক্ষেত্রে দলীয় পরিচয়ও বিবেচনা করা হবে না।    

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “মন্ত্রী নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন নবজাতক ও গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন তার মা নাজমা খাতুনের শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং চিকিৎসার খোঁজ-খবর নেন। এ সময় তিনি বিনামূল্যে তাদের চিকিৎসার ঘোষণা দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও ডাক্তারদের সঠিকভাবে চিকিৎসা করার নির্দেশ দেন।”

আধিপত্য বিস্তার নিয়ে গত ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড়ায় সাবেক ছাত্রলীগকর্মী কামরুল ভূইয়ার সঙ্গে সাবেক যুবলীগকর্মী মহম্মদ আলী ও আজিবরের সমর্থকদের সংঘর্ষ হয়। 

এ সময় কামরুলের বড় ভাই বাচ্চু ভূঁইয়ার অন্তঃসত্ত্বা স্ত্রী নাজমা বেগম (৩০) ও প্রতিবেশী মিরাজ হোসেন গুলিবিদ্ধ হন এবং কামরুলের চাচা আব্দুল মোমিন ভূঁইয়া গুলিতে নিহত হন।

ওই রাতেই মাগুরায় অস্ত্রোপচারের মাধ্যমে নাজমার গুলিবিদ্ধ শিশুটি ভূমিষ্ঠ হয়। দুই দিন পর তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। পরে নাজমাকেও একই হাসপাতালে পাঠানো হয়।

দুপুরে ঢাকা মেডিকেলে মা ও নবজাতককে দেখে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন,“চিকিৎসকদের সেবায় গুলিবিদ্ধ শিশুটি নিরাপদে রয়েছে।”

মাগুরায় মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশু ও তার মাকে দেখতে মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: