মাগুরায় তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার

মাগুরানিউজ.কমঃ

mn

মঙ্গলবার মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তথ্য জানার অধিকার বিষয়ক সাংবাদিকদের সাথে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার।

তিনি বলেন, এ আইন মোতাবেক জনগণ কিংবা কোন প্রতিষ্ঠান যদি সুনির্দিষ্ট বিষয়ে লিখিতভাবে তথ্য চেয়ে আবেদন করেন। তবে সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত সকল প্রতিষ্ঠানই জনগণের কাছে তথ্য দিতে বাধ্য। তিনি এ আইনের প্রয়োগের জন্য সকলকে সচেতন করার জন্য সাংবাদিকদের কাছে আহবান জানান।

মাগুরার জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তথ্য কমিশনের পরিচালক(প্রশাসন)মহিবুল হোসেইন, উপ পরিচালক ড. আব্দুল হাকিম, মাগুরার পুলিশ সুপার একেএম এহসানউল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ রবিউল ইসলামসহ অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে মাগুরা জেলা সদরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রানিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ জেলা পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: