সাকিবের মূল্য ১ লাখ ১০ হাজার ডলার, পেলেন না শাহরুখ

মাগুরানিউজ.কমঃ

mn

নিউজ ডেস্ক: গতকাল সিপিএলের খেলোয়াড় ড্রাফটে ১ লাখ ১০ হাজার ডলারে সাকিবকে দলে টেনেছে জ্যামাইকা তালাওয়াস। সিপিএলের এবারের আসরে খেলে বাংলাদেশি মুদ্রায় সাকিব পাবেন প্রায় ৮৭ লাখ টাকা। গতকালকের ড্রাফটে সাকিবসহ সাতজন বাংলাদেশি ছিলেন। তবে শুধুমাত্র সাকিবকেই কেবল দলে নিয়েছে কেউ। ডাকা হয়নি মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, সৌম্য সরকার ও মুস্তাফিজকে।

ক্যারিবীয় প্রিমিয়ার লিগেও (সিপিএল) দল আছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের। ত্রিনিদাদ ও টোবাগো দলটির মালিক তিনি। কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে মিলিয়ে নাম রাখা হয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স। সিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন দলটির হয়ে খেলার সম্ভাবনা ছিল সাকিব আল হাসানের। তবে কলকাতার নাইট সাকিব ত্রিনবাগোর নাইট হলেন না। তাকে আরও বেশি দামে কিনে নিয়েছে জ্যামাইকা।

এবার বেশ ভালো স্কোয়াড গড়েছে সাকিবের দল জ্যামাইকা তালাওয়াস। ক্রিস গেইল, কুমার সাঙ্গাকারা আছেন। আছেন আন্দ্রে রাসেল, লাসিথ মালিঙ্গাও। বিপিএল কিংবা পাকিস্তান সুপার লিগে অনেক বড় তারকা না গেলেও এখানে এবি ডি ভিলিয়ার্স, ব্রেন্ডন ম্যাককালাম, ডেভিড মিলাররা আছেন।

খেলোয়াড়দের ড্রাফটে সাকিবকে কেনা হয়েছে তৃতীয় সর্বোচ্চ দাম দিয়ে। প্রথম ধাপের খেলোয়াড়রা পেয়েছেন ১ লাখ ৬০, দ্বিতীয় ধাপে ১ লাখ ৩০ হাজার ডলারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: