এল প্রাণের মাস, ভাষার মাস,শক্তির মাস ফেব্রুয়ারি।

মাগুরানিউজ.কমঃ

mn

রাজীব মিত্র-

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।

আজ ১ ফেব্রুয়ারি ‘১৬। মহান ভাষার মাস শুরু। বছর ঘুরে এলো একুশের মাস। প্রাণের মাস, শোকের মাস, শক্তির মাস। একুশ মানেই বাঙ্গালীর জন্য অন্য রকম  অনুপ্রেরণা। ফেব্রুয়ারীই বাঙ্গালীর এগিয়ে চলার মূল মন্ত্র।

সময়ের আবর্তে ৬৪ বছর পেরিয়ে গেছে। কিন্তু একুশের চেতনা এখনো অম্লান। বাঙ্গালী যতদিন থাকবে একুশ থাকবে স্ব-মহিমায় উজ্জ্বল। প্রতিটি বাঙ্গালীর জীবনাচারে একুশ মিশে আছে অবিচ্ছেদ্দ অংশ হিসেবে। ঐতিহ্য আর সংস্কৃতির মেলবন্ধন আমাদের সামনে চলার শক্তি যোগায়। আর এ কারণেই ভাষার মাস আমাদের কাছে ফিরে ফিরে আসে নতুন রূপে। নতুন আঙ্গিকে।

 

এ ফেব্রুয়ারীতে তাই প্রত্যাশা। দুর হয়ে যাক যত অন্যায়। দুরে থাকুক সকল অশুভ।

একুশ আমাদের নিয়ে যাবে নতুন সম্ভবনার পানে। নিয়ে যাবে একটি উন্নত, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক, শোষন-বঞ্চনামুক্ত সুন্দর সোনালী দিনের দ্বার প্রান্তে। মহান ভাষার মাসের প্রথম প্রহরে এই হোক আমাদের একান্ত প্রার্থনা।

– সম্পাদক, মাগুরা নিউজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: