মাগুরানিউজ.কমঃ
সাহসিকতা ও সেবার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের ১০২ জনকে সরকারের পক্ষ থেকে ‘বিপিএম’ ‘পিপিএম’ পদক দেয়া হয়েছে। মঙ্গলবার পুলিশ সপ্তাহ-২০১৬ উপলক্ষে রাজারবাগে আয়োজিত অনুষ্ঠানে ১০২ জন পুলিশ সদস্যকে এ পদক দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পুলিশ সদর সূত্রে জানা গেছে, এবার চার ক্যাটাগরিতে ১০২ জন পুলিশ সদস্যকে পদক দেয়া হয়েছে। এর মধ্যে পুলিশের সর্বোচ্চ পুরস্কার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও (বিপিএম-সেবা) পেয়েছেন ৪২ জন। আর দ্বিতীয় সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পুরস্কার রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) ও (পিপিএম-সেবা) পেয়েছেন আরও ৬০ জন।
আইনশৃংখলা রক্ষায় সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকা ও জনসেবার জন্য এবার পদক পুরস্কারপ্রাপ্তদের মধ্যে আছেন মাগুরা জেলা ডিবি’র জনাব ওসি ইমাউল হক।

