মাগুরানিউজ.কমঃ
বাংলাদেশের বাঘের গর্জন শুনেছে গোটা বিশ্ব। এবার ভবিষ্যতের বাঘেদের গর্জনও শুরু হয়ে গেল বিশ্বকাপের আসর থেকেই। চট্টগ্রামের জামুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচের দখল নিয়ে নিয়েছিলেন হাসান, পিনাক, জাকিররা। শেষটাও করলেন তাঁরাই। শুরুটা দারুণ করল বাংলাদেশের যুব দল। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে সহজেই হারিয়ে মানসিকভাবেও অনেকটা এগিয়ে গেল।
এক কথায় নতুন প্রজন্মের উত্থান শুরু হয়ে গেল বিশ্বকাপের আসর থেকেই। এরাই যে ভবিষ্যতের তারকা। ভবিষ্যতের সাকিব, মুশফিকুরদের সামনে এখন দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প। দেশের মাঠ থেকেই শুরু হয়ে গেল সেই লড়াই।
আর এ লড়াইয়ে রইলো ‘মাগুরা নিউজ’র শুভকামনা।


