‘শেখ হাসিনা সেতু’- মাগুরাবাসীর প্রাণের দাবির বাস্তবায়ন।

মাগুরানিউজ.কমঃ 

mn

রাজীব মিত্র-

দীর্ঘ প্রতিক্ষীত ও বহুল কাঙ্খিত মাগুরার মহম্মদপুরে মধুমতি নদীর উপর সেতু নির্মাণের কাজ পুরোদমে এগিয়ে চলছে। মধুমতি নদীর উপর এই সেতুর নামকরন করা হয়েছে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা সেতু। মহম্মদপুর বাসী তথা মাগুরাবাসীর প্রাণের দাবি আজ বাস্তবায়নের পথে।

সরজমিনে দেখা গেলো মহম্মদপুর উপজেলা সদরের জাঙ্গালীয়া বাঁশতলা খেয়াঘাট এলাকায় ব্রীজের কাজ চলছে পুরোদমে। প্রয়োজনীয় উপকরণ মজুদ ও শ্রমিকরা অবস্থান করছেন নদীপাড়ে। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স-র‌্যানকেন কর্তৃপক্ষ নদীতীরে কৃষিজমি লীজ নিয়ে শ্রমিকদের থাকার জন্য আবাসন নির্মাণ ও মালপত্র রাখার জন্য নিরাপত্তা বেষ্টনি স্থাপন করেছেন। ট্রাক, যন্ত্রপাতি, পাথর, খোয়াসহ নির্মাণের প্রয়োজনীয় উপকরণ মজুদ করা রয়েছে। চলছে বিশাল কর্মযজ্ঞ।

দীর্ঘ প্রতিক্ষীত ও বহুল কাঙ্খিত মধুমতি নদীর উপর সেতু নির্মাণ হওয়ায় মহম্মদপুরবাসী বিশেষ কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীকে।

কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন এলাকার কৃতি সন্তান মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাড. ডঃ শ্রী বীরেন শিকদার এমপি মহোদয়েরকে, যার অসীম প্রচেষ্টায় মহম্মদপুরবাসী তথা মাগুরাবাসীর প্রাপ্তির খাতায় জমা হলো ‘শেখ হাসিনা সেতু’।

mn

এলাকাবাসীরা জানালেন, তাদের দীর্ঘদিনের দাবি মধুমতি নদীতে সেতু। এলাকার কৃতি সন্তান ও সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগ মাগুরা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাড. ডঃ শ্রী বীরেন শিকদার এমপি মহোদয়ের দীর্ঘ প্রচেষ্টার ফসল তাদের এই স্বপ্নের সেতু। 

জানালেন, মধুমতির দুই পাড়ের ১০ লক্ষাধিক মানুষের যোগাযোগ ব্যবস্থায় সেতুবন্ধন তৈরি করবে এই সেতু। তাদের স্বপ্নের সেতুর সফল বাস্তবায়নে মহম্মদপুরবাসী মাননীয় মন্ত্রী মহোদয়কে আজীবন কৃতজ্ঞ চিত্তে স্মরন করবে।

মধুমতি ব্রিজ শুধু মহম্মদপুরবাসী ভাগ্যোন্নয়নেই নয়, বৃহৎ এলাকার জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে। দ্রুতই বদলে যাবে এলাকার অর্থনৈতিক সামাজিক পেক্ষাপট।

মধুমতিতে ব্রিজ নির্মাণ সম্পন্ন হলে নদীর দুই পাড়ের ১০ লক্ষাধিক মানুষের যোগাযোগ ব্যবস্থায় সেতুবন্ধন তৈরির পাশাপাশি অর্থ ও সময় দুটোই সাশ্রয় হবে। একই সাথে মাগুরার মহম্মদপুর ও ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ব্যবসা বাণিজ্যের প্রসারসহ এলাকার উন্নয়নে মধুমতি ব্রিজটি অগ্রণী ভূমিকা রাখবে। বিশেষজ্ঞরা আরো জানিয়েছেন, মধুমতিতে ব্রিজ সম্পন্ন হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর মানুষের ফরিদপুর, গোপালগঞ্জ, বরিশাল, উত্তর-পূর্বাঞ্চলসহ ঢাকায় যাতায়াতে সময় এবং অর্থ দুটোই সাশ্রয় হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: