মাগুরাবাসীর রেলের স্বপ্ন পুরন হবে- এটিএম আবদুল ওয়াহ্হাব এমপি

মাগুরানিউজ.কমঃ

mn
মাগুরাবাসীর রেলের স্বপ্ন পুরন হবে বলে ‘মাগুরা নিউজ’কে জানিয়েছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) এটিএম আবদুল ওয়াহ্হাব এমপি।

আজ ফোনে ‘মাগুরা নিউজ’ সম্পাদক জনাব রাজীব মিত্রকে তিনি জানান, রাজবাড়ী জেলার পাংশা থেকে শুরু হয়ে আনুমানিক ৯৪ কিলোমিটার দীর্ঘ একটি রেল লাইন মাগুরা জেলার লাঙ্গলবাঁধ, শ্রীপুর, মাগুরা শহর, আড়পাড়া, যশোর হয়ে খুলনা পর্যন্ত নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই তিনি সংসদে বিষয়টি উপস্থাপন সহ আনুষাঙ্গিক কার্যক্রম শুরু করেছেন। 

তিনি জানান পাংশা থেকে মাগুরা-যশোর হয়ে খুলনায় কম খরচে জনগণের যাতায়াতের জন্য প্রকল্পটি প্রস্তাব আকারে দেয়া হয়েছে। আগামী ৬ মাসের মধ্যে সার্ভে রিপোর্ট দেওয়া হবে। এ রেল লাইনটি নির্মাণ হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে।

আজ রবিবার বিকালে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) এটিএম আবদুল ওয়াহ্হাব এমপির উপস্থিতিতে পাকশি-১ জোনের রাজবাড়ী সাব-ডিভিশনের সিনিয়র সাব-এসিট্যান্ট ইঞ্জিনিয়ার আবু বক্কার সিদ্দিকী প্রকল্পটির প্রাথমিক পরিদর্শন করেন।

রাজবাড়ী জেলার পাংশা থেকে শুরু হয়ে আনুমানিক ৯৪ কিলোমিটার দীর্ঘ রেল লাইনটি মাগুরা জেলার লাঙ্গলবাঁধ, শ্রীপুর, মাগুরা শহর, আড়পাড়া, যশোর হয়ে খুলনা পর্যন্ত নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া আনুমানিক ৬০ কিলোমিটার দীর্ঘ অপর রেল লাইনটি পাটুরিয়া ঘাট থেকে শুরু হয়ে মানকিগঞ্জ, ধামরাই হয়ে জয়দেবপুর রেল লাইনে গিয়ে মিলিত হবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: