বেদে পল্লীতে সাব্বির…

মাগুরানিউজ.কম:

mnঘাটে ছোট ছোট নৌকার সারি। এখানেই বেদে সম্প্রদায়ের ঘরবাড়ি, দিনরাত। কারও হাতে ফণা তোলা সাপ, মাথায় সাপের ঝুড়ি, গলায় সোনালি রঙের রুপোর তাবিজ। দিনভর মানুষকে সাপের খেলা দেখায় তারা। রাতে থাকে নৌকায়। এই বেদেদের সাজেই ক্যামেরার সামনে দেখা গেলো চাঁদনী ও সাব্বির আহমেদকে। 

‘বিষ’ টেলিছবিতে অভিনয় করতে গিয়ে এমন অভিজ্ঞতা হলো দু’জনের। এখানে তারা আছেন দম্পতির ভূমিকায়। এটি লিখেছেন ও পরিচালনা করেছেন কিশোর মাহমুদ। এতে একটি গানে নাচতে দেখা যাবে চাঁদনী ও সাব্বিরকে।

গল্পে বর্তমান আধুনিক সমাজে বেদে সম্প্রদায়ের নাজুক অবস্থাকে তুলে ধরা হয়েছে। মানুষ আর আগের মতো সাপের খেলা দেখে না। নানাবিধ সমস্যায় বেদেরা বাধ্য হয়ে তাদের পেশা পরিবর্তন করছে। তাদের জীবনযাত্রা আগের চেয়ে আরও বেশি জটিল হচ্ছে। এর মাঝেও কিছু লোক আদি পেশা ধরে রাখতে চায়। মূলত বেদেদের সুখ-দুঃখকে উপজীব্য করেই সাজানো হয়েছে টেলিফিল্মটি।

ছবি সৌজন্য- সাব্বির আহমেদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: