দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে……

টেস্টে ১৪ বার ইনিংসে ৫ উইকেট পেলেও ওয়ানডেতে ম্যাচে তা পারছিলেন না সাকিব। এই ম্যাচের আগে ৬ বার পেয়েছেন ৪ উইকেট।

অবশেষে ৯ বছরের বেশি ওয়ানডে ক্যারিয়ারের প্রথমবার ৫ উইকেটের দেখা পেলেন সাকিব ১৫৭ তম ম্যাচে এসে।

শনিবার সাকিব শিকার শুরু করেছিলেন সাম্প্রতিক সময়ে জিম্বাবুয়ের সফলতম ব্যাটসম্যান চামু চিবাবাকে ফিরিয়ে। লং অফ থেকে অনেকটা দৌড়ে দারুণ ক্যাচ নেন লিটন দাস। দলকে প্রথম ব্রেক থ্রু এনে দেওয়ার পর দ্বিতীয় উইকেটও নিয়েছেন সাকিব। ফেরান প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশকে হারিয়ে দেওয়া ইনিংস খেলা ক্রেইগ আরভিনের উইকেট।

জিম্বাবুয়ের আরেক ভরসা শন উইলিয়ামসও সাকিবের শিকার। জোরের ওপর করা ডেলিভারিতে বোল্ড হন বাঁহাতি উইলিয়ামস। প্রথম স্পেলে ৭ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট।

পরের স্পেলে এসে এক ওভারেই দুটি ছক্কা হজম করেন এল্টন চিগুম্বুরার ব্যাটে। তবে তৃতীয় স্পেলেই পেয়ে পান বহু কাঙ্খিত মাইলফলকের দেখা।

প্রথমে দারুণ এক আর্ম বলে এলবিডব্লিউ গ্রায়েম ক্রেমার। পঞ্চম উইকেটটি সাকিব পেয়েছেন নিজের কোটা শেষ হওয়ার আগের বলে। ঝুলিয়ে দেওয়া বল ক্রস ব্যাটে উড়িয়ে মানতে গিয়ে বোল্ড টিনাশে পানিয়াঙ্গারা।

এই ৫ উইকেটে ওয়ানডে বাংলাদেশের সফলত বোলার হওয়ার দিকেই অনেকটা এগিয়ে গেলেন সাকিব। ওয়ানডে উইকেট এখন তার ২০৬টি। ২০৭ টি উইকেট নিয়ে সবার ওপরে আছেন আব্দুর রাজ্জাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: