মাগুরা-যশোর সড়কে যাত্রীসমেত পরিবহন বাস পুকুরে

মাগুরানিউজ.কমঃ
mnবিশেষ প্রতিবেদক-

মাগুরা-যশোর ভায়া আড়পাড়া সড়কের মাগুরা সদর উপজেলার শেখপাড়া নামক স্থানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে ১১ জন আহত হয়েছেন। বুধবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস, আহত যাত্রী ও পুলিশ সুত্রে জানা গেছে, মাগুরা-যশোর ভায়া আড়পাড়া সড়কের মাগুরা সদর উপজেলার শেখপাড়া নামকস্থানে ঢাকা থেকে যশোরগামী দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি দেশি ইঞ্জিনচালিত নছিমনকে পাশ কাটাতে গিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এতে ১১ জন আহত হন।

মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মনিরুজ্জামান জানান, বাসের মধ্যে কোনো মৃতদেহ পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ১১ জনকে জীবিত উদ্ধার করে।

আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

আরো খবর পড়ুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: