চার মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম বন্ধ

মাগুরানিউজ.কমঃ

mnওয়েব প্রতিবেদক-

আজ সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত বেসরকারি মেডিকেল কলেজে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তিসংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্ব করেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

এ বছরের জন্য ছাত্রছাত্রী ভর্তি কার্যক্রম বন্ধ করে দেওয়া কলেজগুলো হলো রংপুরের নর্দান মেডিকেল কলেজ, গাজীপুরের সিটি মেডিকেল কলেজ, আশুলিয়ার নাইটিঙ্গেল মেডিকেল কলেজ এবং আশিয়ান মেডিকেল কলেজ।

সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসচিব মো. সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বিএমএ মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলানসহ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্প্রতি বিভিন্ন মেডিকেল কলেজ পরিদর্শনের ফলে শর্তাবলি পূরণ না করার বিষয়টি চিহ্নিত হওয়ায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ডিসেম্বরের মধ্যে দেশের সব বেসরকারি মেডিকেল কলেজ পরিদর্শন কাজ শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য স্বাস্থ্যমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: