মাগুরানিউজ.কমঃ
”আগে দেশের মানুষ ভাবত কী খাব, কী পরব। এখন সেই অবস্থা আর নেই। দেশ থেকে দরিদ্র্য দূর করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি বাংলাদেশের মানুষের ঠিকানা, গর্ব। শুধু বাংলাদেশ নয়, তিনি বিশ্ব বাঙ্গালীর গর্ব।”
কোথায় নেই শেখ হাসিনা। চারদিকে শূন্যতা নিয়ে দেশের মানুষের ডাকে দেশে ফিরে পিতার স্বপ্ন বাস্তবায়নের কাজে লিপ্ত রয়েছেন তিনি। জনতার শক্তিতে বলিয়ান হয়ে তিনি সব ষড়যন্ত্র মোকাবেলা এবং জঙ্গী-সন্ত্রাসীদের নির্মূল করে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন। সুবিধাবঞ্চিত মানুষদের তিনি ১০ টাকা কেজি দরে চাল দিচ্ছেন। জয়তুঃ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
জাতীয় যুব দিবস উপলক্ষে মাগুরা নিউজের সাথে একান্ত আলাপচারিতায় এভাবেই নিজের প্রতিক্রিয়া জানান মাগুরার মন্ত্রী, মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি। মাগুরা-২ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ কর্তৃক মনোনীত নির্বাচিত সংসদ সদস্য। পেশায় আইনজীবী ড. বীরেন শিকদার ১৯৯৬ সাল, ২০০৮ সাল এবং ২০১৪ সালের ৫ জানুয়ারী অনুষ্ঠিত দশম জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন এবং ১২ জানুয়ারী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হন।
এরপর যুব ও ক্রিড়াক্ষেত্রে সারা বিশ্বকে তাক লাগিয়ে চলেছেন একের পর এক। সামাজিক এবং মানবিক কার্যক্রম পরিচালনায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ইতিমধ্যেই প্রাপ্তিযোগ ঘটেছে বিরল অর্জন ‘লর্ড বৌদ্ধ আন্তর্জাতিক শান্তি পুরস্কার’ যা ইতিপূর্বে ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম, মাদার তেরেসা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে দেয়া হয়েছে। শিক্ষা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় কতৃক ‘বি আর আম্বেদকর’ পুরস্কারে ভূষিত হয়েছেন।
যুবদের নিয়ে এক জিজ্ঞাসায় ড. বীরেন শিকদার বলেন, দেশজুড়ে আজ তারুণ্যের জয়গান। তারুণ্যের অংশগ্রহণ প্রমাণ করেছে তারুণ্য যদি শুভ কাজে থাকে তাহলে কি অসাধারণ সৌন্দর্য সৃষ্টি হয়। তারুণ্যের এ শুভশক্তি নতুন স্বপ্নের জন্ম দিয়েছে।বাংলাদেশের তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের শুভ চেতনাকে বুকে লালন করে এগিয়ে যেতে হবে। অকল্যাণের পথে যারা আছে তাদের সঠিক শিক্ষায় জাগ্রত করে দেশে পরিবর্তনের ছোঁয়া লাগাতে হবে। তাই এবছর জাতীয় যুব দিবসের প্রতিপাদ্য হলো ‘আত্মকর্মী যুবশক্তি, টেকসই উন্নয়নের মূলভিত্তি’।


