মাগুরানিউজ.কমঃ
৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। লিখিত পরীক্ষায় বসবেন ৮ হাজার ৫২৩ জন।
মঙ্গলবার সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ ফল প্রকাশ করে।
কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন বলেন, টেলিটক মোবাইল থেকে PSC লিখে স্পেস দিয়ে ৩৭ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে। লিখিত পরীক্ষার তারিখ পরে ঘোষণা করা হবে।
গেলো ৩০ সেপ্টেম্বর ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন চাকরিপ্রার্থী এ পরীক্ষায় অংশ নেন।
এবার প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে ১ হাজার ২২৬ জন নিয়োগ পাবেন। গেলো ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি দেয় পিএসসি।


