মাগুরানিউজ.কমঃ
মঙ্গলবার থেকে শুরু হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা। এ বছর যশোর শিক্ষাবোর্ড থেকে ২ লাখ ১৮ হাজার ৭০৪ শিক্ষার্থী অংশ নিচ্ছে।
শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানিয়েছেন, এসএসসি ও জেএসসির সৃজনশীল প্রশ্ন কাঠামো ও সময়ে পরিবর্তন আনা হয়েছে। তবে আগামী বছর থেকে কার্যকর হবে। এ বছর পূর্বের প্রশ্ন কাঠামোতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তিনি আরো জানান, মাগুরা জেলায় ১৬ পরীক্ষা কেন্দ্র ১৫ হাজার ১৯৩ শিক্ষার্থী অংশ নিচ্ছে। তার মধ্যে ছাত্র রয়েছে ৭ হাজার ৩৩৫ জন, ছাত্রী রয়েছে ৭ হাজার ৮৫৮ জন।


