জেলা পরিষদ নির্বাচন নিয়ে মাগুরার নেতাদের দৌড়ঝাপ শুরু

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

জেলা পরিষদ নির্বাচন নিয়ে মাগুরার নেতাদের দৌড়ঝাপ শুরু হয়েছে। আগামী নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ। মঙ্গলবার নির্বাচন কমিশনার (ইসি) তার কক্ষে সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে চিঠি দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। এই চিঠির আলোকে কমিশন বৈঠক করে তফসিল ঘোষণা করবে।

প্রসঙ্গত, এরই মধ্যে আগামী ২৮ ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।

নির্বাচন কমিশনার সাংবাদিকদের আরো বলেন, ‘নির্বাচনবিধি ও আচরণবিধির খসড়া চূড়ান্ত করে তা ভেটিংয়ের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। নির্বাচনীবিধি ও আচরণবিধির খসড়া চূড়ান্ত করে কমিশন থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, ভেটিংসহ চূড়ান্ত অনুমোদন পেলে তা গেজেট আকারে প্রকাশ করা হবে।’

প্রসঙ্গত : অন্যান্য নির্বাচনের মতো জেলা পরিষদ নির্বাচনের তফসিল নির্বাচন কমিশনের ঘোষণার কথা থাকলেও আইন অনুযায়ী প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠানে সরকার তারিখ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করবে বলে জেলা পরিষদ আইনে উল্লেখ করা হয়েছে। সেই হিসেবে সরকার এ নির্বাচনের তারিখ ঘোষণা করে তা গেজেট আকারে প্রকাশ করে কমিশনকে জানিয়ে দিয়েছে।

উল্লেখ্য, তিন পার্বত্য জেলা বাদে বাংলাদেশের ৬১টি জেলা পরিষদে ২০১১ সালের ১৫ ডিসেম্বর আওয়ামী লীগ নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার। তাদের মেয়াদপূর্তিতে ২৮ ডিসেম্বর প্রথমবারের মতো এ নির্বাচন হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: