শারদীয় দুর্গা পূজার অষ্টমী, নবমী ও দশমীতে সরকারি ছুটি দাবি

মাগুরানিউজ.কমঃ

jghjওয়েব ডেস্ক-

শারদীয় দুর্গা পূজার অষ্টমী, নবমী ও দশমীতে মোট তিন দিনের সরকারি ছুটি দাবি করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। একই সঙ্গে সংগঠনটি মন্দির ও প্রতিমা ভাঙচুরকারীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সম্মেলনে প্রতিমা ভাঙচুরের প্রতিবাদ জানানো হয়। সংবাদ সম্মেলনে হিন্দু মহাজোট খুলনা বিভাগের সভাপতি অচিন্ত্য কুমার মণ্ডলের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক।

অচিন্ত্য কুমার মণ্ডল বলেন, দুর্গা পূজায় এখন একদিন ছুটি থাকে। এই একদিনের ছুটিতে আত্মীয়-স্বজনের সঙ্গে ঠিকমতো দেখা সাক্ষাৎ করা যায় না। তাই এই পূজায় অষ্টমী, নবমী ও দশমীতে মোট তিন দিনের সরকারি ছুটির দাবি জানান তিনি। এ ছাড়া বিভিন্ন মঠ, মন্দির ও প্রতিমা ভাঙচুরকারীদের গ্রেপ্তার করে শাস্তি প্রদান ও পূজা মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

মহিলা হিন্দু মহাজোটের আহ্বায়ক সোনালি দাশ বলেন, সংবিধানে ধর্ম নিরপেক্ষতার কথা বলা আছে। বাস্তবে যার কোনো প্রয়োগ নেই। হিন্দুদের বাড়ি দখল হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে। হিন্দু মেয়েরা যৌন নির্যাতনের শিকার হচ্ছে, কিন্তু কোনো প্রতিকার পাচ্ছে না। এভাবে চলতে থাকলে হিন্দু মহাজোট দেশব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: