আলোচিত মাগুরায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ মামলার বিচার শুরু

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধের ঘটনায় দায়েরকৃত মামলার বিচার শুরু হয়েছে ।

বৃহস্পতিবার মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ আরাফত হোসেনের আদালতে বিচার শুরু হয়। আসামিরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। এ সময় আসামি আলী ও মুজিবরের জামিনের আবেদন নামঞ্জুর করেন বিচারক। আগামী ২৩ নভেম্বর মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে ।

উল্লেখ্য, ২০১৫ মালের ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষকালে আব্দুল মোমিন নামে একজন নিহত এবং মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ হয় । মাগুরা সদর হাসপাতালে অপারেশনের মাধ্যমে শিশু কন্যা সুরাইয়ার জন্ম হয়। পরবর্তীতে ঢাকায় চিকিৎসায় তারা সুস্থ হয় । এই ঘটনায় নিহত আব্দুল মোমিনের ছেলে রুবেল মিয়া বাদী হয়ে ১৬ জনকে আসামি করে মাগুরা সদর থানায় মামলা দায়ের করেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: