মাগুরায় মেয়াদোত্তীর্ণ ইনজেকশন বিক্রির অভিযোগে জরিমানা

মাগুরানিউজ.কমঃ

mnশহর প্রতিবেদক-

মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর জন্য মেয়াদ উত্তীর্ণ ইনজেকশন বিক্রির অভিযোগে আজ সকালে মাগুরা সদর হাসপাতাল এলাকার মুন্সি মেডিকেল নামের একটি ওষুধের দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ সকালে সদর হাসপাতালের অপারেশন থিয়েটারে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দুই রোগীর জন্য ২টি ইনজেকশনের ব্যবস্থাপত্র দেন কর্তব্যরত চিকিৎসক। রোগীর স্বজনরা সদর হাসপাতাল সংলগ্ন মুন্সি মেডিকেল নামের ওই দোকান থেকে এড্রনিল নামের ওই ইনজেকশন দুটি ক্রয় করেন। অপারেশন থিয়েটরে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. চিত্তরঞ্জন বিশ্বাস মেয়াদোত্তীর্ণের বিষয়টি লক্ষ্য করে এটি ফেরত পাঠান।

বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তথ্য প্রমানের ভিত্তিতে ২০ হাজার টাকা জরিমানা করা হয় বলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট পরিমল কুমার সরকার জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: