মাগুরানিউজ.কমঃ
শ্রীপুরে আওয়ামী লীগ-এর উদ্যোগে জঙ্গীবাদ ও সন্ত্র্রাসবাদ মোকাবিলায় আয়োজিত জনসভা একদিন পিছিয়ে ৩০আগস্ট-এর বদলে জনসভাটি ৩১আগস্ট শ্রীপুর ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
এ ছাড়াও অনুষ্ঠানে যুব্ ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডঃ শ্রী বীরেণ শিকদার এমপি, মাগুরা-১ আসনের এমপি মে. জে. (অব.) এটিএম আব্দুল ওয়াহহাব, সংরক্ষিত আসনের এমপি কামরুল লায়লা জলি, মাননীয় প্রধানমন্ত্রীর এপিএস এ্যাড. সাইফুজ্জামান শিখর, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোল্লা নবুয়ত আলীসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করবেন।
এদিকে জনসভা সফল করতে বিভিন্ন ইউনিয়নে ইউনিয়নে চলছে সভা সমাবেশ। আ’লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ব্যক্তিগত যোগাযোগ করছেন তৃণমূলের নেতাদের সাথে। মিছিল মিটিং এ সরগরম উপজেলা শহরটিসহ আসপাশের বিভিন্ন এলাকা। জনসভার জন্য শ্রীপুর ডিগ্রি কলেজ মাঠে চলছে বিশাল প্যান্ডেল তৈরির কাজ।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল প্রথমবারের মত শ্রীপুরে আসছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল-এর আগমন উপলক্ষ্যে স্থানীয় আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে দারুণ প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে জানালেন সাবেক শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম।
জেলা আ’লীগ সাধারন সম্পাদক পঙ্কজ কুন্ডু আয়োজিত সমাবেশ সফল করে সন্ত্রাস ও জঙ্গিমুক্ত দেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানিয়েছেন।
জেলা ছাত্রলীগের সভাপতি শেখ রেজাউল ইসলাম জানান, সমাবেশ সফল করতে বিভিন্ন ইউনিটগুলোর সাথে বৈঠক হয়েছে ও ইতিমধ্যেই দায়িত্ব বন্টন করা হয়েছে।


