‘জঙ্গি ও সন্ত্রাসবাদ নয়’- মাগুরায় আইনজীবীদের ঐক্যবদ্ধ মানববন্ধন

মাগুরানিউজ.কমঃ

mnশহর প্রতিবেদক-

জঙ্গি ও সন্ত্রাসবাদ বিরোধী প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে মাগুরার আইনজীবীরা। রোববার (২৮ আগস্ট) সকাল সাড়ে দশটায় জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মাগুরা জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে সামনের রাস্তায় সারাদেশে জঙ্গী ও সন্ত্রাসী হামলা বন্ধের দাবীতে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। বাংলাদেশ বার কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মাগুরাতে এই কর্মসূচী পালন করা হয়।

 

mnমানববন্ধনে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আমজাদ হোসেন, সাধারণ সস্পাদক সাজেদুর রহমান সংগ্রাম, জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মো. কামাল হোসেন, এপিপি অ্যাডভোকেট রতন কুমার মিত্র, এপিপি মশিয়ার রহমান প্রমূখ।

এসময় জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সভাপতি অ্যাডভোকেট মোকাদ্দেস হোসেন, অ্যাডভোকেট রোকনুজ্জামান, এপিপি অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, অ্যাডভোকেট রাশেদ মাহমুদ শাহীন, অ্যাডভোকেট অমিত মিত্র, অ্যাডভোকেট রাজীব মিত্র জয়সহ জেলা বারের প্রবীন ও নবীন আইনজীবীরা উপস্থিত ছিলেন।

বক্তারা জঙ্গিবাদের বিরুদ্ধে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহবান জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: