মাগুরার দেড় লাখি ছাগল এখন চট্রগ্রামে

মাগুরানিউজ.কম:

mnবিশেষ প্রতিবেদকঃ

একটি ছাগলের দাম হাকছেন দেড় লাখ টাকা। বিষয়টি অবাক করার মতো হলেও এটিই সত্যি। ছাগলের মালিকের আশা এই দামে ছাগলটি বিক্রি হবে। মাগুরা থেকে এটিসহ ২২টি ছাগল নিয়ে ট্রাকে করে এর মালিক সোমবার বিকালে চট্টগ্রামের পটিয়ার উদ্দেশ্যে রওনা দেন।

মনসা পূজার ছাগলের হাটে এগুলো বিক্রি হবে বলে জানান তিনি।

মাগুরা সদর উপজেলার আলমখালী গ্রামে ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে একটি ছাগল পালন খামার। এখানে চারটি পরিবার ছাগল পালন করে বিক্রি করে লাভবান হচ্ছে। খামারে পালন করা ছাগল পটিয়ার মনসা পূজার ছাগলের হাটে নিয়ে খামারিরা বিক্রি করেন উচ্চমূল্যে। প্রতিটি ছাগল বিক্রি হয় প্রকার ভেদে ২৫ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকায়।

প্রতিবছর চট্টগ্রামের পটিয়ার মনসা পূজার বলির ছাগলের হাট বসে। ছাগলগুলো ৩২ শ্রাবণ চট্টগ্রামে মনসা পূজায় বলি দেওয়া হয়। এখানকার খামারিরা নিজেদের এবং অন্যত্র থেকে ছাগল সংগ্রহ করে পটিয়ার হাটে পাঠান। এ বছর সব থেকে বড় ছাগলটির দাম দেড় লাখ টাকা। ওজন ৭০ কেজি। ছাগলটির বয়স তিন বছর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: