মাগুরানিউজ.কমঃ
ইউপি নির্বাচন শেষ। দায়িত্ব বুঝে নিচ্ছেন নতুন চেয়ারম্যানরা। তখনই আবারো আরেক নিবার্চনের খবর জানা গেলো। সম্ভাব্য তারিখ না জানা গেলেও জানা গেছে দেশের সকল স্কুল ও কলেজে বিশেষ কমিটি বাতিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
একই সঙ্গে এডহক কমিটি গঠন করে ৩০ দিনের মধ্যে নির্বাচন দেয়ারও নির্দেশ দেয়া হয়েছে।
এমপিদের নিয়োগ সংক্রান্ত প্র-বিধানমালার ৫(২) ধারা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া পূর্ণাঙ্গ রায় রবিবার প্রকাশ হয়েছে। এতে এই নির্দেশ দেয়া হয়েছে।
রায়ের কপি প্রাপ্তির সাতদিনের মধ্যে এই বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য আইনসচিব, শিক্ষাসচিব ও ঢাকা বোর্ডকে নির্দেশ দিয়েছে আদালত।
গত ১ জুন বিচারপতি জিনাত আরা ও বিচারপতি একেএম জহিরুল হকের ডিভিশন বেঞ্চ এই রায় ঘোষণা করে। ঘোষণার দুই মাস পর পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলো। রায়ে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সকল স্তরে গণতান্ত্রিক ধারাবাহিকতা নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচনের মাধ্যমে গভর্নিং বডির চেয়ারম্যান নিয়োগের প্রবিশন তৈরি করার জন্য শিক্ষা সচিবকে নির্দেশ দেয়া হয়েছে।


