‘শেখ হাসিনা রিয়েল হিরো’- মহম্মদপুরে জঙ্গিবাদ বিরোধী মহাসমাবেশে মোহাম্মদ নাসিম

মাগুরানিউজ.কম:

mnবিশেষ প্রতিবেদকঃ

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জঙ্গি দমনে শেখ হাসিনা রিয়েল হিরো। তার নেতৃত্বে দেশের অভ্যন্তরে জঙ্গি ও সন্ত্রাস দমন করা হয়েছে সফলতার সঙ্গে, যা পৃথিবীর অন্য কোনো দেশ করতে পারে নাই।

আজ শনিবার বিকেলে মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের আরএসকেএইচ ইনস্টিটিউশন চত্বরে আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ১৪ দলের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আরো বলেন, বিএনপি নেত্রী খালেদার সঙ্গে কোনো ঐক্য হবে না। ঐক্য হবে কৃষক- শ্রমিক ও সাধারণ জনতার সঙ্গে। 

‘জঙ্গিবাদ নিপাত যাক, সন্ত্রাসবাদ নিপাত যাক’- এ প্রতিপাদ্য নিয়ে সমাবেশে মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রব্বানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ্যাড. ডঃ বীরেন শিকদার এমপি,প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব-২ এ্যাড. সাইফুজ্জামান শিখর, বিএম মোজাম্মেল হক এমপি, ফজলে হোসেন বাদশা এমপি, কামরুল লায়লা জলি এমপি, জাহাঙ্গীর কবির নানক এমপি ও সাম্যবাদী দলের নেতা দিলীপ বড়ুয়া।

সমাবেশে নাসিম আরও বলেন, খালেদা নির্বাচনে না গিয়ে দেশে জঙ্গিবাদ উসকে দিয়েছেন। শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন জঙ্গিদের দিয়ে উনি (খালেদা) ঠেকাতে চান। তার ছেলে তারেক রহমান লন্ডনে বসে ষড়যন্ত্র করছে আর খালেদা দেশে বসে জামাত-শিবির নিয়ে জঙ্গিবাদ পরিচালনা করছেন।

স্বাস্থ্যমন্ত্রী নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, আমাদের সামনে  এখন কঠিন সময়। ঘরে ঘরে জঙ্গিবিরোধী কমিটি করে দমন করার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। পাড়া-মহল্লায় নতুন মানুষ আসলে তাদের পুলিশে ধরিয়ে দিতে হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: