হাসপাতালেও কি ৯ দিনের ছুটি!

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

পবিত্র ইদুল ফিতরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা ৯ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। স্মরণকালের এই দীর্ঘতম ছুটির ঘোষণায় লাখ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী আনন্দের জোয়ারে ভাসছেন। তবে অস্বস্তিতে পড়েছেন সরকারি হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। তাদের জন্য ৯ দিনের দীর্ঘ সরকারি ছুটি প্রযোজ্য হবে কিনা তা নিয়ে সৃষ্টি হয়েছে ব্যাপক জল্পনা কল্পনা ও সংশয়।

হাসপাতালের পরিচালকসহ দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে তারা জানতে চাচ্ছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাহী আদেশে ঘোষিত ৯ দিন ছুটি সরকারি হাসপাতালের জন্য প্রযোজ্য হবে কি না? তা না হলে অন্তত কয়দিনের অতিরিক্ত ছুটি পাবেন তারা।

এদিকে, হাসপাতালের শীর্ষ কর্মকর্তারা জানান, তারা ছুটির ব্যাপারে এখনও স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা স্বাস্থ্য অধিদফতর থেকে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা পাননি। এছাড়া হাসপাতালের সেবা এক মুহূর্তের জন্য বন্ধ রাখা যাবে না। ফলে বিগত বছরগুলোর মতো এবারো নির্দিষ্ট দুইদিন ছুটির বিষয়টি মাথায় রেখে আপাতত ডিউটি রোস্টার করা হচ্ছে। তবে ৯ দিনের সরকারি ছুটির ঘোষণার বিষয়টি নিয়ে তারা উদ্বিগ্ন।

তারা বলেন, ‘৯ দিনের সরকারি ছুটির বিষয়টি বিভিন্ন পত্রপত্রিকা, টেলিভিশন ও অনলাইনের মাধ্যমে জেনেছি। স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা অধিদফতর থেকে ঈদের ছুটির ব্যাপারে এখনো কোনো নির্দেশনা আসেনি।’

‘সরকারি হাসপাতালে সাধারণত দুইদিন (চাঁদ দেখা সাপেক্ষে ঈদের আগের কিংবা পরের এবং ঈদের দিন) বন্ধ থাকে। তবে জরুরি বিভাগ সব সময় খোলা থাকে। প্রথমবারের মতো এতো দীর্ঘ ছুটির বিষয়টি সামনে আসায় এখন সরকারি নির্দেশের অপেক্ষায় আছি।’

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সাপ্তাহিক ছুটির দিন (১৬ জুলাই, শনিবার) অফিস করার শর্তে ঈদের আগে আগামী ৪ জুলাই (সোমবার) ছুটি ঘোষণা করেছে সরকার। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ৯ দিন ছুটি ভোগ করতে পারবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: