মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মহম্মদপুর সদর ইউপির নির্বাচনে আরএসকেএইচ ইন্সটিটিউশন কেন্দ্রে ভোট দিতে এসেছেন মোঃ জবান শেখ। নাতীর সাথে ভোট দিতে এসেছেন তিনি। ভ্যানে চড়ে ভোট কেন্দ্র পর্যন্ত আসেন তিনি। কেন্দ্রের গেট থেকে নাতির কোলে চড়ে ভোটকেন্দ্রের ভিতরে নিয়ে তিনি ভোট দেন।
মহম্মদপুর বাজবাড়ি এলাকায় বসবাসকারী শতবর্ষী বৃদ্ধ মোঃ জবান শেখের দাবী তার বয়স ১২০। জানান বৃটিশ আমল থেকেই তিনি ভোট দিয়ে আসছেন।
এলাকাসীর দাবি মোঃ জবান শেখ মাগুরার সবচেয়ে প্রবীণ ভোটার, হতে পারেন দেশেরও।

