মাগুরানিউজ.কমঃ
মাগুরার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আজ প্রতিবাদমুখর মানববন্ধন পালিত হয়েছে।প্রতিবাদে উত্তাল আজ মাগুরার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষক-শিক্ষার্থী সাধারন থেকে জনপ্রতিনিধি সবার একটাই বার্তা- জঙ্গীবাদ রুখে দেবার অঙ্গিকার সাথে ‘শঙ্কামুক্ত জীবনের দাবি।
আজ সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে মাগুরার প্রতিটি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা স্ব-স্ব প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন করেছে। মানববন্ধনে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার অাহবান ও দেশের মাটি থেকে জঙ্গী ও সন্ত্রাসী নির্মূল করার অঙ্গিকার করা হয়।
মাগুরার মহম্মদপুর উপজেলার সদরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আরএসকেএইচ ইনস্টিটিউশনের শিক্ষার্থীরা আজ সকাল ১১টায় জঙ্গীবাদ-সন্ত্রাস বিরোধী মানববন্ধনে অংশ নেয়। প্রায় এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে এক হাজার শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারী জঙ্গীবাদ-সন্ত্রাস বিরোধি শ্লোগান সম্বলিত ব্যানার , ফেস্টুন ও প্লাকার্ড বহন করে।


