মাগুরানিউজ.কমঃ
মহম্মদপুরে ফলদ বৃক্ষ মেলা ২০১৬ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. শ্রী বীরেন শিকদার, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সভাপতিত্ব করেন জনাব মোঃ মমিন উদ্দিন, উপজেলা নির্বাহি অফিসার, শালিখা, মাগুরা।
উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শালিখার আয়োজনে ফলদ বৃক্ষ মেলা ২০১৬ অনুষ্ঠিত হচ্ছে।


