মাগুরায় শিক্ষকের উপর হামলা, মানবন্ধনে শিক্ষকদের বিচার দাবি।

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরার মহম্মদপুর উপজেলা ধোয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত সহকারি শিক্ষক আব্দুল হান্নানের উপর হামলার ঘটনার বিচারের দাবীতে আজ (৫ মে) দুপরে প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকেরা মানববন্ধন করেন। পরে তারা ইউএনওর কাছে স্মারকলিপি দেন।

বুধবার (৫ মে) স্কুল থেকে বাড়ি ফেরার পথে তার উপর হামলা হয়। এ ঘটনায় ৫ জনকে অভিযুক্ত করে থানায় মামলা হয়েছে।

আব্দুল হান্নান মিয়া জানান, স্কুলের উপবৃত্তির কাজ সেরে রাত সাড়ে ৮টার দিকে বাড়ি যাওয়ার জন্য বের হলে স্কুল গেটের সামনে পৌছালে চারপাঁচজন যুবক তার উপর হামলা চালায়। লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। হামলার সাথে স্থানীয় দুই যুবক ছিলো বলে তিনি জানান। কিছুদিন আগে পড়া না হওয়ায় তার স্কুলের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ভৎসনা করেন। এই ঘটনার জের ধরে ওই ছাত্রীর স্বজনেরা তার উপর হামলা করেছে বলে তিনি ধারণা করছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: