মাগুরানিউজ.কমঃ
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি বলেছেন, মুক্তিযুদ্ধের চেতণার বাংলাদেশ। অনেক কষ্টের অর্জন আমাদের স্বাধীনতা আর আমাদেরকেই সে স্বাধীনতার সম্মান রক্ষা করতে হবে। রাজাকার ও যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে; ফাঁসি হচ্ছে। তাদের দম্ভ চুর্ণবিচুর্ণ হচ্ছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে।
প্রতিমন্ত্রী বলেন, জামায়াত, বিএনপি ও খালেদা জিয়ার মধ্যে কোন তফাৎ নেই। তারা ষঢ়যন্ত্র অব্যাহত রেখেছে; এটা ঐক্যবদ্ধভাবে সকলে মিলে দমন করতে হবে।
আজ বুধবার দুপুরে মাগুরার মহম্মদপুরে ১৩২ জন অসুস্থ্য মুক্তিযোদ্ধাদের মাঝে চেক বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
উপজেলা নির্বাহী অফিসার শাহীন হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, আলী রেজা খোকন, বিপ্লব রেজা বিকো প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১৩২ জন অসুস্থ্য মুক্তিযোদ্ধার হাতে অনুদানের চেক তুলে দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি।


