আবারো বিদেশি কর্মী নেওয়া বন্ধ করল মালয়েশিয়া

মাগুরানিউজ.কমঃ

mn

আন্তর্জাতিক ডেস্ক-

বাংলাদেশসহ বিশ্বের সব দেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। আজ শুক্রবার দেশটির উপপ্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি এ ঘোষণা দিয়েছেন। ঘোষণার সময় তিনি আলাদা করে বাংলাদেশের নাম উল্লেখ করেন।

আহমেদ জাহিদ হামিদির বরাত দিয়ে মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার অনলাইন জানিয়েছে, শ্রমিক নেওয়া বন্ধে মালয়েশিয়া সরকারের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। সিদ্ধান্ত বহাল থাকাকালে সরকার বিদেশি শ্রমিক নিয়োগে দুই স্তরের কর্মসূচি পুনর্বিবেচনা (রিভিউ) করবে।

মালয়েশিয়া সরকারের ঘোষণা এমন সময়ে এলো, যখন বাংলাদেশ থেকে নতুন করে শ্রমিক নেওয়ার ব্যাপারে সমঝোতা স্মারক সই হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের প্রবাসীকল্যাণ ভবনে জনশক্তি রপ্তানিবিষয়ক সমঝোতা স্মারকে বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম এবং মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতো শ্রী রিচার্ড রিওট আনাক জায়েম সই করেন।

নতুন সমঝোতা স্মারক অনুযায়ী ১৫ লাখ শ্রমিক নেওয়ার কথা বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল।

আজ শুক্রবার এক জনসভায় বিদেশি শ্রমিক নিয়োগ বন্ধের ঘোষণা দিয়ে মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি বলেন, দেশি শ্রমিক নিয়োগ দিতে নিয়োগকারীদের অনুরোধ করা হয়েছে। আর অবৈধ বিদেশি শ্রমিকদের আটক করা হবে এবং নিজ দেশে ফেরত পাঠানো হবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: