মাতৃভাষার টানেঃ আজ মাগুরা অতিক্রম করবেন প্রবীর রায় চৌধুরী।

মাগুরানিউজ.কমঃ

mn

ডেস্ক রিপোর্ট-

আজ সাইকেলে মাগুরা অতিক্রম করবেন প্রবীর রায় চৌধুরী। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কলকাতা থেকে সাইকেল চালিয়ে বাংলাদেশে এসেছেন ভারতের সোদপুরের সুকান্তপল্লীর প্রবীর রায় চৌধুরী। রবিবার তিনি সোদপুর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়ে সোমবার দুপুরে বেনাপোল চেকপোস্টে এসে পৌঁছান। 

পাসপোর্টের কার্যাদি সম্পন্ন করে দুপুর ১টার দিকে যশোরের উদ্দেশে রওনা দেন। রাতে যশোর অবস্থান করেন। সকালে ফরিদপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন তিনি। দুপুর নাগাদ মাগুরাতে পৌঁছুবেন প্রবীর রায় চৌধুরী। রাতে ফরিদপুর অবস্থান করবেন। আগামীকাল রাজবাড়ী দিয়ে মানিকগঞ্জ হয়ে ঢাকায় পৌঁছাবেন।

প্রবীর রায় চৌধুরী সংবাদমাধ্যমকে তার বিবৃতিতে বলেন, দু’বাংলার একই আকাশ একই বাতাস, দু’বাংলার মানুষের ভাষাও এক। আমরা বাংলা ভাষায় কথা বলি বলে দুই দেশের মানুষের জন্য আমাদের প্রাণ কাঁদে। তাইতো ছুটে এসেছি বাঙালি বাংলাভাষী মানুষের পাশে।

আপনারা ভাষার জন্য জীবন দিয়েছেন। স্বাধীনতার জন্য অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন। ভাষা আর স্বাধীনতার জন্য এত ত্যাগের নজির পৃথিবীতে অন্য কারোর নেই। এ জন্য আপনারা গর্বিত জাতি।

জানান, সোদপুরের নাটাঘর ফেন্ডস এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তিনি এ দেশে এসেছেন। তার ইচ্ছা রয়েছে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশের সবগুলি জেলায় যাওয়া। এ ছাড়া ঢাকায় গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাদের এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি স্মারকপত্র দেবেন বলেও জানান তিনি।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: