প্রবাসে মাগুরাবাসিঃ ‘মাগুরা নিউজ’ কোনো এক জনমে আমার আত্মীয় ছিল।

মাগুরানিউজ.কমঃ

mnআমি একজন মাগুরাবাসি। থাকি বোস্টন থেকে প্রায় ৮০ কি.মি. দুরে ছোট একটি শহর লিওমিনিস্টারে গত প্রায় ৫ বছর ধরে। পরিচিত কোনো বাংলাদেশী থাকে না আমার আশে-পাশে। তাই সময় কাটাবার জন্য বিচিত্র কিছু কাজ করি মাঝে মধ্যে।

সামারে মাছ ধরতে যাই স্থানীয় লেকে, বিলিয়ার্ড খেলি, পাহাড়ে চড়ি, দুরে অপরিচিত শহরে যাই। উইনটারে মোটামুটি গৃহবন্দী। একটানা টিভিতে মুভি দেখি, মাগুরার ছোটকালের রিক্সাচালক বন্ধু থেকে শুরু করে দেশের জাতীয় পর্যায়ে ব্যক্তিত্ব, এমন বন্ধুদের সাথে ফোনে কথা বলি।

এছাড়াও ইউরোপ আমেরিকাতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভাই বোনদের সাথেও আড্ডা দেই দীর্ঘ সময় নিয়ে। তবে সবচেয়ে বেশি যেই কাজটা করি তাহলো- অনলাইনে ‘মাগুরা নিউজ’ দেখা। দিনের অনেক সময় ব্যয় করি মাগুরায় কাটানো প্রকৃতির সাথে আমার স্মৃতিগুলি মনে করে করে। মাগুরাতে না থেকেও আমাকে সারাক্ষন মাগুরার সাথে থাকতে সহযোগীতা করে ‘মাগুরা নিউজ’।

ভাবখানা এমন যে, ‘মাগুরা নিউজ’ কোনো এক জনমে আমার আত্মীয় ছিল।

আসলেই ‘ইন্টারনেটে ‘মাগুরা নিউজ’ দেখে চোখের কোণ ভিঁজে যায়। যখন দেখি, কোনো এক পাঁড়াগায়ের কিশোর বৃষ্টিতে ভিজে কাবাডি খেলছে, ফড়িং ধরার জন্য পিছন পিছন দৌড়াচ্ছে, লাল-নীল ঘুড়ি উড়াচ্ছে …। মনে হয় আমার কিশোর জীবনকেই যেন দেখছি। আমিও প্রিয়ার সুন্দর মুখ প্রথম দেখার মত করে তাকিয়ে থাকি দীর্ঘ সময়।

একটু আগে ‘মাগুরা নিউজ’ জানালো শীতে মাগুরার অসহায় মানুষদের কষ্টের কথা। আহবান জানালো এসব অসহায় মানুষদের দিকে সহযোগিতার হাত বাড়ানোর।

লেখাটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিযে থাকা সকল প্রবাসী মাগুরাবাসিকে উৎস্বর্গ করা হলো। আপনারা যেখানেই থাকুন ভালো থাকুন। শীতে মাগুরার অসহায় মানুষদের কষ্ট লাঘবে সহযোগিতা করুন। বাড়িয়ে দিন আপনার সহযোগিতার হাত।

সবাইকে শীতের উষ্ণ শুভেচছা।

বোস্টন আমেরিকা থেকে শরিফুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: