এবার সেকেন্ডেই সমাধান: ‘রুটি মেকার ডট কম’

বিশ্বজয়ী উদ্ভাবন-

mn

বাংলাদেশের এক অনন্য বিশ্ময়কর বিশ্বজয়ী উদ্ভাবন, বিশ্বের প্রথম বিদ্যুৎবিহীন পরিবেশবান্ধব রুটি তৈরীর যন্ত্র ‘লাইবা রুটি মেকার’। বিশ্ময়কর এ যন্ত্রের উদ্ভাবক ও উদ্দোক্তা মাগুরার বুনাগাতির হুমায়ুন কবির। নিরবিচ্ছিন্ন গবেষনায় আজ তার উদ্ভাবিত রুটি মেকার এখন দেশের তথা বিশ্বের সফলতম উদ্ভাবন।

দেশের স্বাস্হ বিশেষজ্ঞরা ‘লাইবা রুটি মেকার’ যন্ত্রটিকে বিশ্বের একমাত্র স্বাস্হকর ও পরিবেশবান্ধব রুটি তৈরীর যন্ত্র বলে আখ্যায়িত করেছেন। তারা এই রুটি মেকারটিকে যাদুকরি বলে উল্লেখ করে অবিলম্বে এই উদ্ভাবনটি সকলের ব্যবহারের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনেরও দাবি জানিয়েছেন। 

রুটি মেকার কেন?

রুটি। বিশ্বের সকল দেশেরই খাদ্য তালিকায়ই যার সদর্প উপস্থিতি লক্ষনীয়। বিশেষ করে উন্নত বিশ্বে স্বল্প সময়ে তৈরীর কারনে রুটি বা পরাটা বা এই জাতীয় খাদ্যের গ্রহনযোগ্যতা অনেক বেশি।বাংলাদেশের খাদ্য তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রুটি। ডায়াবেটিক রোগীর সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধির কারণে রুটি খাদ্যতালিকায় প্রভাব বিস্তার করে চলেছে। পাকিস্তানসহ অনেক দেশে রুটিই প্রধান খাদ্য। পৃথিবীর বিভিন্ন দেশে বড় জনগোষ্ঠীর প্রিয় খাবার রুটি। আবার অনেকের ক্ষেত্রে রুটি পথ্য হিসেবে খাবারের রুটিন মেনু হয়ে গেছে। 

তো এই রুটি বানানোর ঝক্কি কিন্তু কম নয়। হাতে রুটি বানানো বেশ কষ্টসাধ্য। অনেক পরিবারে কেবল রুটি বানানোর জন্যই কাজের লোক রাখতে হয়। রুটি বানানোর এত ঝক্কির পরও রুটি ঠিকমতো আকার ও পুরুত্বের না হওয়ায় রুটি নিয়ে অভিযোগ শুনতে হয় গৃহিনীদের। এ ছাড়াও আরো নানা কারনে রুটি তৈরীকে ঝামেলার কাজ বলে মনে করেন অনেকে।

সময়ের সঙ্গে পাল্লাদিয়ে বাড়ছে মানুষের ব্যস্ততা। এ কালের আধুনিক বাঙালি নারীরা যেমন চান সংসার সামলাতে তেমনি চান চাকরি বা কর্মক্ষেত্র সামলাতে। শুধু নারী কেন ‘ব্যাচেলর’ পুরুষও ঘরে-বাইরে দুইয়ের সমতা আনতে কাল্পনিক সব উপায় খোঁজেন। ভাবেন, এমন যদি হতো  সকালের নাস্তা থেকে শুরু করে ঘর মোছা, কাপড় ধোয়াটাও নান্দনিক কোনো যন্ত্রের মাধ্যমে সামলানো যেত! তাছাড়া এ কালের মানুষ একটু বেশিই ভোজন রসিক। খাবার মেনুতেও হরেক রকম স্বাদযুক্ত খাবার পেতে কে না চান?

mnসময় বাঁচাতে রুটির যন্ত্র : এবার সেকেন্ডেই সমাধান-

রুটি তৈরীর কষ্ট লাঘব করার জন্য রুটি তৈরিতে নানা সময়ে দেশে-বিদেশে আবিষ্কারের চেষ্টা করা হয়েছে ছোট বড় মেশিন। রুটি বানানোর গতানুগতিক প্রক্রিয়াকে সহজ করার জন্য গবেষনা করতে থাকেন মাগুরা জেলার বুনাগাতী গ্রামের মো. হুমায়ুন কবির। একসময় সফলতা পায় তার গবেষনা।পরিবেশবান্ধব রুটি তৈরীর যন্ত্র ‘লাইবা রুটি মেকার’ যন্ত্র উদ্ভাবন করে ২০১৩ সালের প্রথম দিকে দেশ-বিদেশের সংবাদ মাধ্যমগুলোতে আলোচনায় আসেন মাগুরা জেলার এই উদ্ভাবক।

প্রথম উদ্ভাবনেই সন্তুষ্ট হতে পারেননি সৃজনশীল এই উদ্ভাবক। চালিয়ে যেতে থাকেন তার গবেষনা।নিরবিচ্ছিন্ন গবেষনায় আজ তার উদ্ভাবিত রুটি মেকার এখন দেশের তথা বিশ্বের সফলতম পরিবেশবান্ধব উদ্ভাবন। 

রুটি তৈরির যন্ত্র ‘লাইবা রুটি মেকার’ নিয়ে গবেষণাকাল শেষ হয়েছে হুমায়ুন কবিরের। এখন তার উদ্ভাবিত যন্ত্র দিয়ে চোঁখের পলকেই তৈরী হবে মানসম্মত সম্পুর্ন গোলাকৃতির রুটি।

পরিবেশ অধিদপ্তরের সম্মাননা-

পরিবেশবান্ধব যন্ত্র হিসাবে ইতিমধ্যেই হুমায়ুনের উদ্ভাবিত ‘লাইবা রুটি মেকার’ যন্ত্র পেয়েছে পরিবেশ অধিদপ্তরের সম্মাননা।

আদি ও অকৃত্রিম-

শিশু থেকে বৃদ্ধ সবাই খুব সহজেই এই ‘লাইবা রুটি মেকার’ যন্ত্র দিয়ে মিনিটে ১২ থেকে ১৫টি রুটি তৈরি করতে পারবেন। এতে প্রতিটি রুটি তৈরি হবে সেকেন্ডেই। রুটি তৈরি হবে কাগজের মতো পাতলা এবং আকারে বড় বা যেমন খুশি। এতে যে কোনো শেপের আটাই দেয়া হোক না কেন রুটি হবে গোলাকার। স্বাদ এবং পুষ্টিগুনের কোনরুপ পরিবর্তন ছাড়াই তৈরী হবে আদি ও অকৃত্রিম রুটি।
mnসীমানা ছাড়িয়ে-

খুব অল্প সময়ের মধ্যে দেশ-বিদেশে হুমায়ুন ও তার উদ্ভাবন পেয়েছে ব্যাপক পরিচিতি। ইতিমধ্যেই ‘লাইবা রুটি মেকার’ অনলাইনে বিক্রয়ের মাধ্যমে পৌছে গেছে বিশ্বের ২৫টিরও বেশি দেশে। হুমায়ুন কবীর বিশ্বের প্রতিটি পরিবারে পৌছে দিতে চান তার রুটি তৈরীর যন্ত্র ‘লাইবা রুটি মেকার’। আর এ রুটি তৈরির কাঠযন্ত্রের বিপণনের জন্য নিজেই উদ্যোক্তা হিসেবে কাজ করছেন।

লাইবা রুটি মেকারের যাদুকরী সুবিধা-

দেশীয় এ রুটি মেকারের সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে, রুটি তৈরি সম্পর্কে কোনো ধারণা না থাকলেও মেশিনটি দিয়ে রুটি তৈরি করা সম্ভব। শুধু এর হাতল ধরে চাপ দিলেই আটার গোলা রুটিতে পরিণত হয়। যারা রুটি বানাতে গেলে এবড়ো-থেবড়ো করে ফেলেন, তাদের সম্মান বাঁচাবে এই মেশিন। এটা চালাতে বিদ্যুতের কোনো প্রয়োজন পড়ে না। এই রুটি স্বাস্থ্য সম্মত ও সুস্বাদু । তাই খেতেও মজাদার। অল্প পরিশ্রমে বেশী রুটি তৈরী করা যায়। তাই সময় ও শ্রম দুইই বাঁচে। এই মেশিনে তৈরী সকল রুটি একই মাপের হয় বিধায় একই রকম ফোলা ও ভাজা হয়। অল্প জায়গায় সুবিধামত ভাবে বসিয়ে ব্যবহার করা যায় এবং যে কেউ অনায়াসে এই রুটি তৈরীর যন্ত্র চালাতে পারে।

mn
বহু উপকরনে ব্যবহারযোগ্যতা-

‘লাইবা রুটি মেকার’ বিশ্বের একমাত্র যন্ত্র যাতে গমের সেদ্ধ আটার রুটি, গমের কাঁচা আটার রুটি, সেদ্ধ চালের গুঁড়াররুটি, তালের রুটি, কালিজিরা রুটি, মাসকলাইয়ের রুটি, মিষ্টিআলুর রুটি, দিল্লিকা রুটি, বেসন রুটি, ভেজিটেবল টোস্টরুটি, মাসরুম রুটি, ইন্ডিয়ান বাটার রুটি, খামিরি রুটি, মিছি রুটি, পালক পরোটা, পনির পরোটা, মাঠার পরোটা, মেথিপরোটা, গোবি পরোটা, ইন্ডিয়ান লাচ্চা পরোটা, এগ রোল পরোটা, কিমা পরোটা, ক্যাপসিকাম চিজ পরোটা, ক্যাবেজ পরোটা, পিসপরোটা, লুচি ও ফুচকা প্রভৃতি তৈরি করা যায়। মেশিনের বিশেষত্ব হলো এক মিনিটের মধ্যে প্রায়১৫ থেকে ২০টি রুটি যে কেউই তৈরি করতে পারেন।

mn
লাইবা রুটি মেকারের বিশেষ সুবিধা-

১. সিদ্ধ ও কাঁচা আটার রুটি খুব ভালো হয়।

২. সিদ্ধ চালের গুঁড়ার রুটিও খুব ভালো হয়।

৩. দেশি ও বিদেশি রেসিপি অনুসারে বিভিন্ন ধরনের রুটি তৈরি করা যায়।

৪. পাতলা রুটি হয়।

৫. বড় আকারের রুটি তৈরি করা যায়।

৬. বিদ্যুৎ খরচ নেই।

৭. আমাদের অভ্যস্ত স্বাদের রুটি তৈরি করা যায়।

৮.স্বাস্থ্য সম্মত ও সুস্বাদু রুটি তৈরী করা যায়। তাই খেতে মজা।

৯. অল্প পরিশ্রমে বেশী রুটি তৈরী করা যায়। তাই সময় ও শ্রম বাঁচে।

১০. সকল রুটি একই মাপের হয় বিধায় একই রকম ফোলা ও ভাজা হয়।

১১. অল্প জায়গায় সুবিধামত ভাবে বসিয়ে ব্যবহার করা যায়।

১২. যে কেউ অনায়াসে এই রুটি তৈরীর যন্ত্র চালাতে পারে।

১৩.মেশিনের গ্যারান্টি অনেক বছর।

১৪.১৫-২০ দিন পর পর রুটি-পেপারটি পরিবর্তন করতে হয় বলে এটি অনেক বছর নতুন থাকবে।

১৫.যেকোনো আকারের আটার গোল্লাকে সম্পূর্ণ গোলাকার বানিয়ে দেয়।

11034211_16192003416452tgui48_4267031593851699161_n
সীমাবদ্ধতা-

‘লাইবা রুটি মেকার’ একটি বিদ্যুৎবিহীন রুটি মেকার তাই এটি রুটি ভেজে দেয় না।

অতুলনীয়-

বাজারে অন্যান্য রুটি মেকার থাকলেও সেগুলি বিদ্যুৎচালিত এবং শুধু কাঁচা আটার রুটি তৈরি করা যায়। এ কারণে লাইবা রুটি মেকারের তুলনা চলবে না। এটি অতুলনীয়।

বিশ্বের প্রথম ও একমাত্র পরিবেশবান্ধব রুটি তৈরীর যন্ত্র ‘লাইবা রুটি মেকার’ যন্ত্রের উদ্ভাবনটির প্যাটেন্ট রেজিস্ট্রেশনের আবেদন করেছেন যা প্যাটেন্ট কর্তৃপক্ষের স্বীকৃতির অপেক্ষায় রয়েছে।

11034211_16192003416452ui48_g4267031593851699161_n

অনলাইনে ‘লাইবা রুটি মেকার’ –

বিশ্বের সবার হাতের নাগালে এই উদ্ভাবনকে পৌছে দিতে ‘লাইবা রুটি মেকার’ র রয়েছে www.rutimaker.com ওয়েবসাইট।

ফেসবুকে রয়েছে অফিসিয়াল পেজ https://www.facebook.com/laaibahrutimaker

গুগলে সার্চ দিয়ে অনেকে লাইবা রুটি মেকারের রুটি তৈরির পদ্ধতি দেখতে পারবেন। ইউটিউবে পাওয়া যাচ্ছে হুমায়ুনকন্যা ছোট্ট লাইবার রুটি বানানোর ভিডিও ফুটেজ।

 

বিপনন ও তথ্য কেন্দ্র-

দেশ-বিদেশে যন্ত্র সরবরাহ ও যোগাযোগ সহজ করার জন্য ঢাকায় রয়েছে অফিস। ঢাকার আগারগাঁওয়ে, ৬৭ আগারগাঁও (সিদ্দিক টাওয়ারের তৃতীয় তলা),শের-ই-বাংলা নগর, ঢাকা এই ঠিকানায় রয়েছে লাইবা রুটি মেকারের বিপনন ও তথ্য কেন্দ্র।

mn
উদ্ভাবকের কিছু কথা-

হুমায়ুন কবীর চান তার রুটি তৈরীর যন্ত্র ‘লাইবা রুটি মেকার’ দেশ-বিদেশে ছড়িয়ে পড়ুক। প্রতিটি পরিবারে পৌছে যাক তার এই উদ্ভাবন। আর এ স্বপ্ন বাস্তবায়নে তিনি চান সরকারি সহায়তা না হোক, অন্তত একটু ঋণসুবিধা। যা পেলে বদলে যাবে রুটি তৈরীর গল্প।

তিনি বলেন, একজন উদ্ভাবক হিসেবে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই।

প্রতিবন্ধকতা-

নকলবাজদের দৌরাত্বে হুমকির মুখে দেশের অনন্য এই উদ্ভাবন। কারখানার শ্রমিকদেকে বাধ্য করে নকল পণ্য তৈরীতে সহায়তা করছে কিছু প্রভাবশালী মহল। ফলে সাধারন ভোক্তা মারাত্নক প্রতারনার শিকার হচ্ছেন। হুমায়ুনের রুটি মেকারের অনুকরনে নকল রুটি মেকার তৈরীর প্রচেষ্টায় লিপ্ত ব্যক্তিরা তাকে প্রতিনিয়ত হয়রানী ও নাজেহাল করে থাকে। প্রাননাশের হুমকি ও অপচেষ্টা অব্যাহত রয়েছে যার কারনে তিনি প্রতিনিয়ত সমস্যার সম্মুখিন হন। তার কারখানার জিনিস নষ্ট করা, চুরি করা, শ্রমিক ভাগানো, শ্রমিকদের কাজে না আসার হুমকি সহ নানাবিধ প্রতিবন্ধকতার শিকার হতে হয় এই উদ্ভাবক ও উদ্দোক্তাকে।

mn
ভবিষ্যৎ পরিকল্পনা-

দেশের সাধারন নিম্নআয়ের মানুষদের জন্য রয়েছে বিশেষ ভাবনা। স্বল্পমূল্যে সবার ঘরেঘরে পৌছে দিতে চান ‘লাইবা রুটি মেকার’। ইতিমধ্যেই দেশে-বিদেশে ব্যাপক চাহিদা ‍তৈরী হয়েছে ‘লাইবা রুটি মেকার’ যন্ত্রের । জানালেন, ‘লাইবা রুটি মেকার’ যন্ত্র সবার হাতের নাগালে আনতে গেলে বড় পরিসরে কারখানা স্থানান্তর করতে হবে। এবং কারখানাতে কয়েক’শ মানুষের কর্মসংস্থানেরও ব্যবস্থা হবে।

হুমায়ুন কবির বলেন, সরকার ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা পেলে তার এ উদ্ভাবন সারাবিশ্বে দেশের নাম মাগুরার নাম উজ্জল করবে।


শুভকামনা-

সোনা যত বেশি পুড়ে, তত খাঁটি হয়। কঠিন তপস্যায় লাভ করা যায় আত্মশুদ্ধি। তেমনি শত নির্যাতন ও পারিপার্শ্বিক নানা প্রতিবন্ধকতা মাগুরার হুমায়ুন কবিরকে নিয়ে গেছে শেকড় থেকে শিখরে। সততা ধৈর্য ও পরিশ্রমের সমন্বয়ে নিজেকে যেমন জয় করেছেন, তেমনি আলো ছড়াচ্ছেন দেশজুড়ে বিশ্বজুড়ে। তার উদ্ভাবিত বিশ্বের প্রথম পরিবেশবান্ধব রুটি তৈরীর যন্ত্র ‘লাইবা রুটি মেকার’ বিশ্বের দরবারে প্রশংসিত করেছে বাংলাদেশকে। তার এই অনন্য উদ্ভাবন গর্বিত করেছে দেশবাসীকে। গর্বিত করেছে বাঙ্গালী জাতিকে।

হুমায়ুন কবিরে’র আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের উদ্ভাবক উদ্দোক্তারা নিজের পায়ে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাবে, পাশাপাশি উদ্যোক্তাদের সাথে জড়িত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো উদ্যোক্তাদের দাবি মেনে নেবে, এটাই প্রত্যাশা।

মাগুরার এই উদ্দোক্তার জন্য রইল আমাদের শুভকামনা।

 

mn/ad/rm/a03

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: