মাগুরানিউজ.কমঃ
অবশেষে আসছে শীত। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেও বাতাসে ঠাণ্ডার আমেজ না থাকায় হতাশ হয়েছিলেন অনেকে। অবশেষে সুখবর শোনাল আবহাওয়া দফতর। পশ্চিমি ঝঞ্ঝা কেটে যাওয়ায় ঢুকছে উত্তরের হাওয়া। এর ফলে তাপমাত্রা কমবে বলে খবর।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দুদিনে তাপমাত্রার পারদ অনেকটাই নামবে। একই সঙ্গে আগামিকাল থেকে মেঘ কেটে যাওয়ায় রোদের মুখ দেখবেন শহরবাসী।
শহরবাসী পথ চেয়ে বসে শীতের। কম্বল কেনা তোলা আছেো, শীতের পোশাকও কেনা হয়ে গিয়েছে। তবু শীতের দেখা নেই। অবশেষে প্রতীক্ষার অবসান হতে চলেছে।

