মাগুরার শ্রীপুরের কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান রুমুকে এলাকাবাসীর সংবর্ধনা

মাগুরানিউজ.কম: 

mnমাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান পারভীন সুলতানা রুমুকে রবিবার সংবর্ধনা দেয়া হয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উন্নয়নমূলক কাজের স্বীকৃতি স্বরূপ নির্বাচিত নারী চেয়ারম্যান পারভীন সুলতানা রুমু সরকারি সফরে ফিলিপাইন ও সিঙ্গাপুর ভ্রমণের আমন্ত্রণ পান। গত ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তত্তাবধানে ১৬ সদস্যদের এ প্রতিনিধি দল দুটি রাষ্ট্র ভ্রমণ করেন।

সফর শেষে ফিরলে এলাকাবাসী এ সংবর্ধনার আয়োজন করে।

উল্লেখ্য, পারভীন সুলতানা রুমু এর আগে খুলনা বিভাগসহ জেলা শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে স্বর্ণপদক পান। এছাড়া এলজিএসপি প্রকল্পে তিনি জেলার প্রথম স্থান অধিকার করেন।

পারভীর সুলতানা রুমুর স্বামী মরহুম আশরাফ উদ্দিন আহম্মদও এই ইউপির চারবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। শ্বশুর মরহুম ডাঃ করিব উদ্দিন আহম্মদ স্বাধীনতা পূর্বকালীন সময়ে এই ইউপির দীর্ঘদিনের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। দাদা শ্বশুর মরহুম ডাঃ নাজির উদ্দিন আহম্মদ ব্রিটিশ আমলে এই ইউপির প্রথম প্রেসিডেন্ট ছিলেন। পারভীন সুলতানার পিতা ব্রিটিশ রেলওয়ের ষ্টেশন মাষ্টার ছিলেন। ছোট চাচা পাংশার পাটা ইউপির দীর্ঘদিনের নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি আওয়ামীলীগের সভাপতি ছিলেন, মামা আহম্মদ তৌফিজ উদ্দিন মাষ্টার পাবনার সাতবাড়িয়া-সুজানগর আসনের আওয়ামীলীগের দলীয় সংসদ ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: