মাগুরায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

মাগুরানিউজ.কম:

11034211_1619200341fgh6452uik48_4267031593851699161_n

মাগুরাতে যথাযোগ্য মর্যাদায় নানাবিধ আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪০ তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পলিত হয়েছে। সকাল ১০টায় মাগুরা জেলা প্রশাসক অফিস চত্বর থেকে নোমানী ময়দান পর্যন্ত শোক র‌্যালী বের করা হয়। র‌্যালীতে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন।

11034211_16192003ghj416452uik48_4267031593851699161_n

র‌্যালী শেষে নোমানী ময়দানে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে সম্মাননা প্রদান করেন মাগুরা-১ আসনের এমপি মেজর জেনারেল (অব:) এটি এম অব্দুল ওয়াহহাব, জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান, পুলিশ সুপার একেএম এহসানউল্লাহ, জেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন। মাগুরা নিউজ পরিবারের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন মাগুরা নিউজ সম্পাদক রাজীব মিত্র জয়।

শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। মাগুরার বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ এসময় শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর আছাদুজ্জআমান মিলনায়তনে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

11034211_16192003416452uik48_42fgh67031593851699161_n

জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমানের সভাপতিত্বে অলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) এটিএম অব্দুল ওয়াহ্হাব। বক্তব্য রাখেন পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ, জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান রোস্তম আলী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু নাসির বাবলু, সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্যা নবুয়ত আলী, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাসান সিরাজ সুজা প্রমুখ।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে রচনা প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: