মাগুরায় ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে সড়ক দুর্ঘটনা রোধে র‌্যালি

মাগুরানিউজ.কম: 

mn

সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাগুরা আছাদুজ্জামান অডিটোরিয়াম প্রাঙ্গন থেকে মঙ্গলবার একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি মাগুরা শহর প্রদক্ষিণ করে।

নিরাপদ সড়ক চাই নামের সংগঠনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এ র‌্যালির নেতৃত্ব দেন। এছাড়া মাগুরার জেলা প্রশাসক মাহবুবর রহমান, পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ, জেলা পরিষদ প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, পৌর মেয়র ইকবাল আখতার খান কাফুর, মাগুরানিউজ সম্পাদক রাজীব মিত্র জয় সহ মাগুরার বিশিষ্টজনেরা এই র‌্যালিতে অংশগ্রহণ করেন।

৩টি বেসরকারি সংগঠনের সহযোগিতায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এর আয়োজন করে।

mn

পরে আছাদুজ্জামান অডিটোরিয়ামে গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় স্থানীয় ২শ গাড়িচালক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মাগুরার জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক হোসেন, জেলা পরিষদ প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, পৌর মেয়র ইকবাল আখতার কাফুর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: