মাগুরানিউজ.কমঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ২০ আগস্ট বৃহস্পতিবার শুরু হবে এবং ৬ সেপ্টেম্বর ২০১৫ রোববার পর্যন্ত অব্যাহত থাকবে।
গত ১১ জুন ২০১৫ তারিখে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী খ ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ অক্টোবর ২০১৫ শুক্রবার, চ ইউনিটের ভর্তি পরীক্ষা (লিখিত) ১০ অক্টোবর ২০১৫ শনিবার, গ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৬ অক্টোবর ২০১৫ শুক্রবার, চ ইউনিটের ভর্তি পরীক্ষা (অঙ্কন) ১৭ অক্টোবর ২০১৫ শনিবার, ক ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ অক্টোবর ২০১৫


