স্বেচ্ছাসেবকলীগ নেতা কামরুলের মৃত্যুতে শোক প্রকাশ

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ মাগুরা জেলা শাখা আহবায়ক কমিটির সদস্য, শহরের কারিকর পাড়া এলাকার প্রয়াত প্রখ্যাত হোমিও চিকিৎসক ডা. আসাদুজ্জামান এর ছোট ছেলে কামরুল ইসলাম রবিবার ভোররাতে  হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না …. রাজিউন।) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর।

পরিবার সূত্রে জানা যায়- ভোর ৪টার দিকে নিজ বাড়ির বাথরুমে গিয়ে তিনি হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজ বাদ আসর স্থানীয় কারিকরপাড়া আদর্শপাড়া মসজিদ প্রাঙ্গনে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে।

তার মৃত্যুতে স্বেচ্ছাসেবকলীগের মাগুরা জেলা আহবায়ক শেখ সালাউদ্দিনসহ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

মাগুরা জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শিশির সরকার জানিয়েছেন, কামরুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এ্যাড. মোল্লা মো. আবু কাওসার ও সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ (এমপি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: