‘কলার মোচা’য় সুখের হাসি

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরায় কলার মোচা এখন সর্বস্তরের মানুষের জনপ্রিয় একটি সবজি। কলার মোচা থেকে তৈরী ভর্তা, ডাল এবং ঝোলের তরকারি বেশ সু-স্বাদু। এ কারণে কলার মোচা এ জেলায় অনেক দরিদ্র বিপন্ন মানুষের জীবন জীবিকার অন্যতম উপাদানে পরিণত হয়েছে।

আর একে পেশা হিসেবে নিয়ে জীবন জীবিকা নির্বাহ করছে জেলার বিভিন্ন গ্রামের অসংখ্য মানুষ।

কলার মোচা বিক্রেতা সদরের রাঘবদাইড় ইউনিয়নের দিনমজুর রশিদ মিয়া। স্ত্রী সন্তান নিয়ে তার ছোট্ট পরিবার। দিন মজুরের কাজের ফাঁকে গ্রামের বিভিন্ন স্থানে কলার মোচা সংগ্রহ করে এখন সাইকেলে চড়ে বাজারে আসে। পুরনো এ সাইকেলটি তার মোচা বিক্রির টাকা দিয়েই কেনা।

কলার মোচা বিক্রেতাদের কাছ থেকে জানা যায়, একটি মোচা তারা কলার গাছ ওয়ালার কাছ থেকে কিনে আনে ৫ থেকে ৬ টাকায়। শহরে আনার পর একটি মোচা বিক্রি হয় ১৫ থেকে ২০ টাকায়। প্রচুর চাহিদা থাকায় মুহুর্তেই তা বিক্রি হয়ে যায় বলে জানান তিনি। আর এ কলার মোচা বেচাকেনা করে শ্রমজীবি মানুষগুলো এখন আত্মনির্ভর হতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: